Close Menu
    What's Hot

    দিনে একবার খাবার আর গরম পানিতেই ৭৬ বছর বয়সেও ফিট মোদি

    21 November, 2026

    ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না ট্রাম্প

    21 November, 2026

    মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি

    21 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দিনে একবার খাবার আর গরম পানিতেই ৭৬ বছর বয়সেও ফিট মোদি
    • ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না ট্রাম্প
    • মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি
    • ১২ জেলার জন্য বড় দুঃসংবাদ
    • পাগলা মসজিদের তহবিলে জমা আছে ১৩৩ কোটি টাকা
    • সশস্ত্র বাহিনী দিবস আজ
    • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
    • আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    21 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি

    NasimBy Nasim20 November, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মানুষ হত্যা, আগুন সন্ত্রাস এবং কলকারখানা বন্ধের মতো কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেছেন, স্বাধীনতার ৫৭ বছরেও দেশের মৌলিক সমস্যার সমাধান হয়নি; আর এসব সমস্যার সমাধান না হলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব নয়।

    শুক্রবার (২০ নভেম্বর) ইতিহাস ও ঐতিহ্যের ধারক হয়ে ১৮৬ বছরে পা রাখা দেশের অন্যতম প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

    অনুষ্ঠানটি রাষ্ট্রপতির জন্য কেবল রাষ্ট্রীয় দায়িত্বই ছিল না, ছিল নিজের শিকড়ে ফেরার উপলক্ষও। একসময় এই ঢাকা কলেজের ছাত্র এবং পরবর্তী সময়ে এখানেই শিক্ষকতা করা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে কলেজজীবনের স্মৃতিচারণা করেন। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন জাতীয় আন্দোলনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।

    ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের মঞ্চে দাঁড়িয়েই দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার মান ও কার্যকারিতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি প্রশ্ন তোলেন, দেশের স্কুল-কলেজগুলো জাতীয় জীবনে আসলে কতটুকু ফল দিচ্ছে, তা এখন ভাবতে হবে।

    নিজের ব্যক্তিগত মতামত তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূলে ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে; কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’

    সময়ের চাহিদা ও দেশের প্রয়োজন অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি তরুণ শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে দক্ষ হয়ে গণতান্ত্রিক ও সাম্যের বাংলাদেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

    প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থী, সরকারের মন্ত্রী-সংসদ সদস্য, আমন্ত্রিত অতিথি এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Nasim

    Keep Reading

    মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি

    সশস্ত্র বাহিনী দিবস আজ

    প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ

    আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

    সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.