Close Menu
    What's Hot

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    23 November, 2026

    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

    23 November, 2026

    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    23 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
    • ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস
    • গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ
    • বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো
    • ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ
    • সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
    • ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি
    • শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে

    দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে

    MisuBy Misu23 November, 2026 জাতীয় No Comments5 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ বাংলাদেশে নতুন করে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে। রাজনৈতিক কর্মসূচির নামে শুরু হয়েছে জ্বালাও-পোড়াও আর নাশকতা। সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে মানুষকে ভয় দেখানো যায়। সমাজে আতঙ্ক সৃষ্টি করা যায়। কিন্তু জনগণের আস্থা অর্জন করা যায় না। পৃথিবীর ইতিহাস বলে, যারাই নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের মতবাদ জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে, তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। জনগণ তাদের ঘৃণা করেছে। তারা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। শুধু বাংলাদেশ নয় বিশ্বের কোনো মানুষই দমনপীড়ন-নিপীড়ন পছন্দ করে না, ঘৃণা করে।

    রাজনীতি মানুষের কল্যাণের জন্য। রাজনীতি মানুষের জীবনমান উন্নয়নের জন্য। রাজনৈতিক দলের প্রধান কাজ হলো, একটি সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে জনগণের আস্থা অর্জন করা। রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দেওয়া। গণতন্ত্রে বহু রাজনৈতিক দল থাকবে। প্রত্যেক দল তাদের নিজস্ব কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে। তাদের কর্মসূচি বাস্তবায়িত হলে জনগণের কী কল্যাণ হবে, সেটা বোঝাবে। জনগণ যার কর্মসূচির প্রতি সমর্থন জানাবে তাকে ভোট দেবে। সেই দল দেশ পরিচালনার দায়িত্ব নেবে। এভাবেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয়। এখানে সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো জায়গা নেই।

    গণতন্ত্রে দাবি আদায়ের জন্য একমাত্র পথ হলো জনগণের সমর্থন। বাসে আগুন, রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা, ককটেল বিস্ফোরণ, নাশকতার কোনো স্থান গণতন্ত্রে নেই। এসব যারা করে তারা রাজনৈতিক দলের সমর্থক না, তাদের পরিচয় একটাই তারা সন্ত্রাসী। বাংলাদেশের মানুষ কিছুদিন ধরে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত। নতুন করে বাংলাদেশে ফিরে এসেছে আগুনসন্ত্রাস, বোমাবাজি এবং মানুষ হত্যার রাজনীতি।

    কিছুদিন ধরে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটেছে। কোথাও বাস-ট্রাকে আগুন দেওয়া হয়েছে, কোথাও রেললাইনে টায়ার জ্বালিয়ে ট্রেন চলাচলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা হয়েছে। দুটি ট্রেনের দুটি কোচে আগুন দেওয়ার ঘটনাও আছে। সংসদ সদস্যের বাড়ি, রাজনৈতিক নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

    যেসব জেলায় নাশকতার ঘটনা ঘটেছে সেগুলো হলো গোপালগঞ্জ, সিলেট, নারায়ণগঞ্জ, ফেনী, বাগেরহাট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, চাঁদপুর, নেত্রকোনা, রাজশাহী, পঞ্চগড়, রংপুর, পাবনা, সুনামগঞ্জ ও রাজবাড়ী।

    জার্মান সমাজবিজ্ঞানী ও দার্শনিক ম্যাক্স ওয়েবার ১৯১৯ সালে তাঁর ‘পলিটিকস অ্যাজ আ ভোকেশন’ প্রবন্ধে রাষ্ট্রকে এমন একটি প্রতিষ্ঠান হিসেবে সংজ্ঞায়িত করেছেন; যেখানে রাষ্ট্রের বাইরে কোনো ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতা কিংবা সন্ত্রাসের আশ্রয় নিলে তা রাষ্ট্রের কর্তৃত্ব, সার্বভৌমত্ব ও আইনের শাসনের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়ায়। আধুনিক উদারনৈতিক রাষ্ট্রব্যবস্থায় তাই রাজনৈতিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে বেসরকারি বা গোষ্ঠীগত সন্ত্রাসের কোনো বৈধতা নেই।

    বাংলাদেশে আজ এরকম একটি পরিস্থিতি বিরাজ করছে। রাজনৈতিক দাবি আদায়ের জন্য কোনো কোনো মহল দেশের সম্পদ ধ্বংস করছে, জনগণের জানমালের ক্ষতি করছে। এটা কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না। এটা সন্ত্রাসী তৎপরতা। এর বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা দরকার। এরই মধ্যে এসব নাশকতার বিরুদ্ধে রাজনৈতিকভাবে মাঠে সক্রিয় হয়েছে ক্ষমতাসীন বিএনপি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা পাহারা, বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা করছেন। অন্যদিকে সাম্প্রতিক সহিংসতা মোকাবিলায় গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ ও ঐক্য বাড়ানোর উদ্যোগও রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের মধ্যে এ নিয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলগুলো ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিলেও নিজেদের রাজনৈতিক অবস্থান বজায় রেখেছে। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও পৃথকভাবে মাঠে কর্মসূচি দিয়েছে। এসব সহিংস ঘটনার পরিপ্রেক্ষিতে গত বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ত্রাসী গোষ্ঠীর মাথা তুলে দাঁড়ানোর আগেই মাথা গুঁড়িয়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন। লালমনিরহাটের জনসভায়ও প্রধানমন্ত্রী বলেছেন, এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে।

    তবে গণতন্ত্রে বিশ্বাসী সব রাজনৈতিক দলকে সন্ত্রাস ও আগুনসন্ত্রাস প্রতিরোধে যথেষ্ট সচেতন এবং সতর্ক থাকতে হবে। রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈরাজ্য সৃষ্টিকারীদের পাতানো ফাঁদে যেন গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো পা না দেয়, তা লক্ষ রাখতে হবে। যারা এখন সন্ত্রাস করছে, যেখানে সেখানে আগুন দিচ্ছে, তাদের অন্যতম লক্ষ্য হলো, সংসদে যেসব রাজনৈতিক দল আছে তাদের রাজপথে নামিয়ে আনা, তারাও যেন পাল্টা আঘাত হানে, সেজন্য তাদের প্রলুব্ধ করা এবং উসকানি দেওয়া। এতে রাজনীতির নামে নাশকতা সৃষ্টিকারী এবং গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দলগুলো একাকার হয়ে যাবে। পাল্টাপাল্টি হামলা, সন্ত্রাসের ঘটনায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তাই নৈরাজ্য সৃষ্টিকারীদের উসকানিতে উত্তেজিত হলে চলবে না। বরং জনগণকে সঙ্গে নিয়ে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। আশার কথা, প্রধানমন্ত্রী তারেক রহমান সেই লক্ষ্যে কাজ করছেন। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করার জন্য তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। জাতীয় সংসদে তিনি ঐক্যবদ্ধ হয়ে এসব নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, দেশে পতিত পরাজিত বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাঁবেদারি রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহূর্তে প্রয়োজন দল-মতনির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে চব্বিশের মতো এক মঞ্চে এসে দাঁড়াতে হবে। এর পর পরই তিনি জাতীয় সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক দলের ঐক্যের পাশাপাশি জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ শুরু করছেন। প্রধানমন্ত্রী আবারও দেশের বিভিন্ন প্রান্তে সফর করছেন। লালমনিরহাটের জনসভায় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে। যথেষ্ট হয়েছে, আর নয়। এনাফ ইজ এনাফ।

    সন্ত্রাস নয় জনগণই ক্ষমতার উৎস। সন্ত্রাস প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী উপায় হলো জনগণের ঐক্য। জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে। জনগণকে বোঝাতে হবে, সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাস রাজনীতি নয়। রাজনীতির নামে যারা এসব করে তারা জনগণের শত্রু, দেশের শত্রু। এটা যদি জনগণের কাছে পরিষ্কার করা যায় তাহলে কোনো অপশক্তি আর মাথা চাড়া দিতে পারবে না। বাংলাদেশের জনগণই এই দেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। গণতন্ত্র ও সন্ত্রাসবাদ একসঙ্গে চলতে পারে না।

    Misu
    • Website

    Keep Reading

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

    বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

    শ্রমিকদের মজুরি নির্ধারণ: বোর্ডের তৃতীয় সভা আজ

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.