Close Menu
    What's Hot

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    23 November, 2026

    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

    23 November, 2026

    গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

    23 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
    • ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস
    • গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ
    • বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো
    • ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ
    • সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
    • ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি
    • শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

    খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

    MisuBy Misu23 November, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ ব্যাংক খাতের খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর-এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই আদায় হচ্ছে না।

    আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি মোট ঋণের মধ্যে এর অনুপাতও বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিক মার্চ শেষে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। তবে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমেছিল। পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে।

    সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির যে বিস্তার ঘটেছে, তার বড় প্রভাব পড়েছে খেলাপি ঋণে। ওই সময়ে প্রভাবশালী ঋণগ্রহীতাদের অনিয়ম এবং ঋণ আদায়ে দুর্বলতার কারণে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।

    তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ ওই সাড়ে ১৫ বছরে খেলাপি ঋণ বেড়েছিল কয়েক গুণ।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে। এ সময়ে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান বা প্রকাশ্যে আসেননি। ফলে আগে নিয়মিত দেখানো অনেক ঋণ খেলাপি হয়ে পড়ে। এতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে।

    পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। এর ফলে কিছু ঋণ পুনঃতফসিল হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ কমে আসে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমান বিএনপি সরকারের সময়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবার বেড়েছে।

    Misu
    • Website

    Keep Reading

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

    দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে

    বিমানবন্দরে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে ডিবিতে হস্তান্তর

    শ্রমিকদের মজুরি নির্ধারণ: বোর্ডের তৃতীয় সভা আজ

    পরীক্ষামূলকভাবে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে গেল রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.