Close Menu
    What's Hot

    ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি

    24 November, 2026

    বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    24 November, 2026

    নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

    24 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ৩০০ ফিটে ডাকাতির কোনো ঘটনা ঘটেনি: ডিএমপি
    • বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
    • নড়াইলে ৮ বছরের শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন
    • জানুয়ারিতে খুলনা-ঢাকা রুটে চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন
    • অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে সর্বোচ্চ সতর্কতায় বিজিবি
    • ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ
    • ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল
    • বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    24 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    সরবরাহ বাড়ার সম্ভবনায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

    MisuBy Misu24 November, 2026 আন্তর্জাতিক No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম তিন মাসের সর্বনিম্ন পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। সরবরাহ পর্যাপ্ত থাকা এবং বাজারে চাহিদার তুলনায় তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আশঙ্কায় মঙ্গলবারও দরপতন অব্যাহত রয়েছে।

    মঙ্গলবার গ্রিনিচ মান সময় ১টা ৪৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪০ সেন্ট বা দশমিক ৪৫ শতাংশ কমে ৮৮ দশমিক ৯৭ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ২৩ সেন্ট বা দশমিক ২৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৯৪ ডলারে দাঁড়ায়।

    বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সোমবার ব্রেন্ট ক্রুডের দাম গত ৩১ আগস্টের পর এটাই সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, দিনের শুরুর দিকে ডব্লিউটিআইয়ের দাম গত ২৬ আগস্টের পর সর্বনিম্ন অবস্থানে পৌঁছায়।

    তবে তেলের দাম কমলেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ কাটেনি। সোমবার ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে, নিষেধাজ্ঞা অমান্যকারী তিনটি তেলবাহী ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়।

    এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০টি জ্বালানি তেলবাহী ট্যাংকারকে লক্ষ্য করে চালানো সাইবার হামলায় ইরানের সম্ভাব্য সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র।

    বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল ও সরবরাহব্যবস্থা নিয়ে ঝুঁকি অব্যাহত থাকলেও পর্যাপ্ত সরবরাহ এবং বাজারে তেলের সম্ভাব্য উদ্বৃত্তের আশঙ্কা আপাতত দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রাখছে।

    Misu
    • Website

    Keep Reading

    যুক্তরাষ্ট্রের কাছে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ চায় ইরান

    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

    বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো

    বিশ্ববাজারে শেয়ারবাজারের দরপতনে কমল তেলের দাম, তবুও সরবরাহ নিয়ে উদ্বেগ

    মেসির আয় ২.৮৩ কোটি ডলার

    পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.