Close Menu
    What's Hot

    সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা

    26 November, 2026

    ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

    26 November, 2026

    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    26 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা
    • ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স
    • অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ
    • গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
    • তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ
    • সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত
    • এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর
    • ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    26 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

    MoonBy Moon26 November, 2026 বিনোদন No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্কঃ আধ্যাত্মিক গুরু সদগুরুর সঙ্গে এক সাক্ষাৎকারের সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের পরিচালক অনন্ত আম্বানি এবং বলিউড সুপারস্টার শাহরুখ খানের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ওই ভিডিওর প্রেক্ষাপট বিকৃত করে এবং মিথ্যা ও মানহানিকর তথ্য ছড়ানোর অভিযোগে সুভিগ্য শর্মা নামের এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ খান।

    ঘটনার সূত্রপাত সুভিগ্য শর্মার পোস্ট করা একটি ইনস্টাগ্রাম রিল ঘিরে। ভাইরাল হওয়া ওই রিলটিতে সদগুরুর সঙ্গে অনন্ত আম্বানির আলাপচারিতার দৃশ্যের পাশাপাশি শাহরুখ খান ও অনন্ত আম্বানির কথোপকথনের একটি আলাদা ক্লিপ যুক্ত করা হয়েছিল। ভিডিওটিতে দাবি করা হয় যে, ওই আলাপচারিতার সময় শাহরুখ খানকে নাকি ‘চুপ থাকতে’ বলা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লিপটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে একই ধরনের নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে, যা নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে শাহরুখ খানের আইনি দল।

    গত ২৩ নভেম্বর পাঠানো ওই আইনি নোটিশে শাহরুখ খানের আইনজীবীরা ইনফ্লুয়েন্সারের পোস্ট করা ভিডিওটিকে ‘উদ্দেশ্যপ্রণোদিত, বিভ্রান্তিকর এবং মানহানিকর’ বলে অভিহিত করেছেন। নোটিশে অভিযোগ করা হয়েছে যে, ভিডিওটির সঙ্গে যুক্ত করা ক্যাপশনটি মূলত ঘটনার প্রকৃত প্রেক্ষাপট বিকৃত করার এবং অভিনেতার ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে। আইনজীবীদের মতে, শাহরুখকে চুপ থাকতে বলার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা, এবং কোনো ধরনের প্রমাণ ছাড়া এ ধরনের মনগড়া তথ্য প্রচার একজন জননন্দিত তারকার ভাবমূর্তির জন্য চরম ক্ষতিকর।

    ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ৩৫৬ ধারার (যা মানহানি-সংক্রান্ত অপরাধের সঙ্গে সম্পর্কিত) উল্লেখ করে আইনি নোটিশে স্পষ্ট জানানো হয়েছে যে, কোনো ব্যক্তিই অকাট্য প্রমাণ ছাড়া জনসাধারণের পরিচিত মুখ বা তারকাদের সম্পর্কে মিথ্যা ও ক্ষতিকর বক্তব্য প্রচার করতে পারেন না।

    এই নোটিশের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর সুভিগ্য শর্মাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পাঁচটি সুনির্দিষ্ট শর্ত পূরণ করার এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে লিখিত নিশ্চিতকরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে—বিতর্কিত ইনস্টাগ্রাম রিলটি অবিলম্বে সরিয়ে ফেলা, ভবিষ্যতে এই দাবিটি আর শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকা এবং ভিডিওটির সঙ্গে যুক্ত সব বিভ্রান্তিকর ক্যাপশন ও বিবৃতি মুছে ফেলা বা সংশোধন করা। এ ছাড়াও ওই কনটেন্ট প্রকাশের সঙ্গে সম্পর্কিত মূল ফুটেজ এবং যাবতীয় রেকর্ড সংরক্ষণ করার নির্দেশও দেওয়া হয়েছে তাকে।

    তবে আইনি নোটিশ পাওয়ার পর দমে না গিয়ে উল্টো শাহরুখ খানের বিরুদ্ধেই তোপ দেগেছেন ওই কনটেন্ট ক্রিয়েটর। নোটিশের জবাবে দ্বিতীয় একটি ভিডিও প্রকাশ করে তিনি অভিনেতার এই আইনি পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার দাবিগুলোকে ‘মতপ্রকাশের স্বাধীনতার’ আওতাভুক্ত সমালোচনা বলে অভিহিত করেন। ওই ভিডিওতে শাহরুখ খানকে কটাক্ষ করে সুভিগ্য শর্মা বলেন, তাহলে যে ব্যক্তি শাহরুখ খানকে চুপ থাকতে বলেছিলেন বলে অভিযোগ উঠেছে, তিনি তাকে অপমান করেননি? নাকি শাহরুখ খানের সেই সাহসই নেই যে তিনি বলবেন তাকে অপমান করা হয়েছে? অথচ এখন দেখা যাচ্ছে, আমরাই নাকি তাকে অপমান করেছি।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা চললেও শাহরুখ খানের আইনি দল অনন্ত আম্বানির সঙ্গে তার কথোপকথনের এই নেতিবাচক উপস্থাপনার তীব্র বিরোধিতা করে নিজেদের অবস্থানে অনড় রয়েছে। তাদের সাফ কথা, ভাইরাল রিলটিতে যে দাবি করা হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা এবং অভিনেতার সম্মানহানির শামিল।

    Moon
    • Website

    Keep Reading

    তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

    এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

    মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

    জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.