Close Menu
    What's Hot

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    27 November, 2026

    ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    27 November, 2026

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    27 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান
    • ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা
    • সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান
    • যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব
    • সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না ৯ ঘণ্টা বিদ্যুৎ
    • আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী
    • ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ট্রেলার প্রকাশের আগেই শাহরুখের ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    NasimBy Nasim27 November, 2026 আন্তর্জাতিক No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাশিয়ার পক্ষ থেকে এ সতর্কবার্তা দেন ইউরোপে নিরাপত্তা ও সহযোগিতা সংস্থায় (ওএসসিই) নিযুক্ত দেশটির স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি। ভিয়েনায় বক্তব্য দেয়ার সময় পলিয়ানস্কি রাশিয়ার সীমান্তের কাছাকাছি ন্যাটোর সামরিক মহড়ার প্রসঙ্গ তুলে ধরেন। এর মধ্যে ‘ফ্রিডম শিল্ড ২০২৬’ মহড়ার কথাও উল্লেখ করেন তিনি।

    রুশ কূটনীতিকের অভিযোগ, এসব মহড়া রাশিয়ার নিয়ন্ত্রণাধীন কালিনিনগ্রাদ দখলের প্রস্তুতির অংশ। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মাঝখানে অবস্থিত রাশিয়ার এই বিচ্ছিন্ন ভূখণ্ডটি চারদিক থেকে ন্যাটোর সদস্যদেশগুলোর দ্বারা পরিবেষ্টিত।

    পলিয়ানস্কির দাবি, পশ্চিমা দেশগুলোর সামরিক পরিকল্পনার মধ্যে ইউক্রেনে সেনা মোতায়েন, কালিনিনগ্রাদ অবরোধ এবং রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে হুমকির মুখে ফেলার বিষয়ও রয়েছে। তিনি বলেন, ‘অন্য কথায়, রাশিয়ার সঙ্গে সরাসরি পারমাণবিক যুদ্ধের পথেই মহড়া দেয়া হচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘বাল্টিক সাগরে রাশিয়ার বেসামরিক জাহাজে সন্ত্রাসী হামলায় ন্যাটোর কয়েকটি দেশের সরাসরি সম্পৃক্ততার মাধ্যমেও আমরা সেই পরিস্থিতির আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

     

    তবে জার্মানির নেতৃত্বে পরিচালিত সামরিক মহড়া সম্পর্কে লিথুয়ানিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলা এই মহড়ার উদ্দেশ্য ন্যাটো মিত্রদের যুদ্ধপ্রস্তুতি, সামরিক পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার সক্ষমতা বাড়ানো। অন্যদিকে ন্যাটো বরাবরই নিজেদের একটি প্রতিরক্ষামূলক জোট হিসেবে দাবি করে আসছে।

    আগাম পারমাণবিক হামলার হুঁশিয়ারি মেদভেদেভের 

    এর আগে ইউরোপকে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। বলেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে আগাম পারমাণবিক হামলা চালাতে পারে রাশিয়া।

    তার দাবি, ইউক্রেন ও ন্যাটোর মিত্ররা ইতোমধ্যে এমন কিছু সীমা অতিক্রম করেছে, যা মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি বিবেচনা করতে বাধ্য করতে পারে।

    গত সোমবার (২৩ নভেম্বর) মস্কো জার্নাল অব ইন্টারন্যাশনাল ল-তে প্রকাশিত এক নিবন্ধে মেদভেদেভ লেখেন, ‘বিপর্যয় সৃষ্টিকারী অ-পারমাণবিক অস্ত্রের ব্যাপক ব্যবহার রাশিয়ার পক্ষ থেকে আগাম পারমাণবিক হামলার পথ তৈরি করতে পারে।’

    পশ্চিমা দেশগুলো গোপনে বা আড়ালে ইউক্রেনকে পারমাণবিক অস্ত্র সরবরাহ করলে রাশিয়া তার জবাবে বৈধভাবেই আগাম পারমাণবিক হামলা চালাতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    মেদভেদেভ লেখেন, ‘কিয়েভ ও তার মিত্রদের মনে রাখতে হবে, রাশিয়ার শুধু পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকারই নেই, বরং বিভিন্ন পরিস্থিতিতে এসব অস্ত্র ব্যবহারের বাধ্যবাধকতাও রয়েছে।’

    বাল্টিক সাগরে বাড়ছে উত্তেজনা

    বাল্টিক সাগরে রুশ কূটনীতিকের এমন বক্তব্যের আগে গত শনিবার (২১ নভেম্বর) ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা টু’-তে ড্রোন হামলা চালায় ইউক্রেন। হামলার পর জাহাজটি ভাসতে ভাসতে ফিনল্যান্ডের জলসীমায় চলে যায়।

    জাহাজটির মালিক রাশিয়ার শিপিং কোম্পানি ওবোরনলজিস্টিকা। প্রতিষ্ঠানটি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়কে পরিবহন ও সরবরাহসংক্রান্ত সেবা দিয়ে থাকে।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওই হামলার দায় স্বীকার করেন। তবে ইউক্রেনের কট্টর সমর্থক হিসেবে পরিচিত নরওয়ে এ ধরনের সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

    এদিকে গত সপ্তাহে পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার তিনটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর মস্কো ও ন্যাটোর মধ্যে উত্তেজনা আরও বেড়েছে বলে জানিয়েছে পোলিশ কৌঁসুলিরা।

    ন্যাটোর চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, জোটের কোনো একটি সদস্যদেশের ওপর সশস্ত্র হামলাকে সব সদস্যের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হয়। ফলে ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হয়ে রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি যুদ্ধে রূপ নিতে পারে, এমন আশঙ্কা তৈরি হয়েছে।

    Nasim

      Keep Reading

      মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক মহাপ্রলয়ের’ সতর্কবার্তা ট্রাম্পের

      ২০২৭ সালে স্বর্ণের দাম বাড়তে পারে, জানিয়েছে রয়টার্স

      গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত

      ক্যালিফোর্নিয়ায় মশার কামড়ে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণে ৪৫ জনের মৃত্যু

      ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

      মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.