Close Menu
    What's Hot

    ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

    26 November, 2026

    রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ

    25 November, 2026

    ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান

    25 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি
    • রপ্তানির জন্য রাশিয়ার বাজারে আরও বেশি প্রবেশাধিকার চায় বাংলাদেশ
    • ভারতের ওপর সার্বক্ষণিক নজরদারিতে সমন্বিত স্যাটেলাইট নেটওয়ার্ক গড়ছে চীন-পাকিস্তান
    • কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ষড়যন্ত্রের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী
    • আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট ২৪ দিন বন্ধ থাকবে
    • দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি
    • জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’
    • বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    26 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    ReporterBy Reporter23 November, 2026 বিনোদন No Comments1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা অভিযোগের পর এবার পাল্টা আইনি পদক্ষেপ নিয়েছেন তিনি। সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এই অভিনেত্রী।

    গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তিশা। বর্তমানে মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে।

    মামলার বিষয়ে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।

    বিষয়টি নিশ্চিত করে তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

    জসীমউদ্দীন বলেন, ‘অনলাইনে তানজিন তিশাকে নিয়ে বিভিন্ন পোস্ট এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে রয়েছে। এছাড়া পুরোনো একটি অডিও রেকর্ড প্রকাশের বিষয়টিও মামলার অভিযোগের সঙ্গে যুক্ত। বাদীর ভাষ্য অনুযায়ী, ওই অডিও রেকর্ডটি সম্পাদনা করে গণমাধ্যমে প্রকাশ করা হয়েছিল, যা নিয়ে আপত্তি রয়েছে তানজিন তিশার।’

    জানা গেছে, মামলায় এক নম্বর আসামি করা হয়েছে সানায়্যা আনাম ওয়াফিকাহকে। দ্বিতীয় আসামি ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরা। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন এই অভিনেত্রী।

    Reporter

      Keep Reading

      ভাঙছে তৃতীয় সংসারও, বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্সি

      দুঃখ প্রকাশ করে আবেগঘন বার্তা দিলেন সামিরা খান মাহি

      জাদুকরীদের জগতে আত্মপরিচয়ের খোঁজ, আসছে ডিজনির ‘হেক্সড’

      বাবার কবরের পাশে চিরনিদ্রায় অভিনেতা সোহেল খান

      আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

      মিস ইউনিভার্সের মুকুট জিতলেন পুয়ের্তো রিকোর জেনিফার

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.