Author: Reporter

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালির পূর্ব দিকে নৌমাইনে আঘাত লেগে একটি তেলবাহী জাহাজে আগুন ধরেছে বলে জানিয়েছে ইরানের নৌবাহিনী। জাহাজটি চলাচলের নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি। ইরানের নৌবাহিনীর বিবৃতির বরাতে আইআরআইবি জানায়, জাহাজটি নৌমাইনে আঘাতের পর আগুন ধরে যায়। জাহাজটি নেভিগেশন ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করছিল বলেও অভিযোগ করেছে ইরান। তবে জাহাজটির নাম, পতাকাবাহী দেশ, হতাহত কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা ও অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা ঘটেছে। এসব ঘটনার কয়েকটির জন্য নৌমাইনে আঘাতকে দায়ী করেছে ইরান। তবে দেশটির এসব দাবির সবগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। গত…

Read More

ডেস্ক নিউজ : গোপালগঞ্জে থানা এবং সংসদ সদস্যদের বাড়িতে অগ্নিসংযোগসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া ও হুমকির প্রেক্ষাপটে জেলার সব ধরনের ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গোপালগঞ্জ হয়ে খুলনামুখী ট্রেনের চলাচলও স্থগিত রাখা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তনগর, কমিউটার ও লোকাল মিলিয়ে মোট চারটি ট্রেনের চলাচল বন্ধ রাখা হয়েছে, যেগুলো প্রতিদিন একাধিকবার যাতায়াত করত। রূপসী বাংলা এক্সপ্রেস: খুলনা-ঢাকা-গোপালগঞ্জ-বেনাপোল রুটে চলাচলকারী এই আন্তনগর ট্রেনটি বুধবার ঢাকা থেকে বেনাপোল যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গা স্টেশনে আটকা পড়ে। গোপালগঞ্জ ও নড়াইল অংশে নিরাপত্তা ঝুঁকির কারণে বৃহস্পতিবার থেকে ট্রেনটির চলাচল বন্ধ রাখা হয়েছে। টুঙ্গিপাড়া এক্সপ্রেস: চাঁপাইনবাবগঞ্জ থেকে পাবনা ও রাজবাড়ী হয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াগামী…

Read More

ডেস্ক নিউজ : ৬২ বছরে পদার্পণ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার…

Read More

ক্রীড়া ডেস্ক : এশিয়ার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন ইরানের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দ। প্রথম গোলরক্ষক হিসেবে এই স্বীকৃতি পেয়েছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার। একই সঙ্গে ইরানের পঞ্চম খেলোয়াড় হিসেবে এশিয়ার সেরার পুরস্কার জিতলেন তিনি। বৃহস্পতিবার থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বেইরানভান্দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন এএফসি সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ১৯৯৪ সালে এই পুরস্কার চালুর পর ইরানের পঞ্চম ফুটবলার হিসেবে এশিয়ার বর্ষসেরা হলেন বেইরানভান্দ। এর আগে দেশটির হয়ে এই স্বীকৃতি পেয়েছেন খোদাদাদ আজিজি, আলি দাইয়ি, মেহদি মাহদাভিকিয়া ও আলি কারিমি। জাতীয়…

Read More

বিনোদন ডেস্ক : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-সম্পর্কিত একটি হত্যাচেষ্টা মামলায় উত্তরা থেকে গ্রেপ্তার অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক এ আদেশ দেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. মুর্শিদুল আলম জ্যোতিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জ্যোতির কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা…

Read More

ডেস্ক নিউজ : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে ফ্যাসিবাদবিরোধী সকল দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ আহ্বান জানান। এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে আবারও তাবেদারী রাষ্ট্রে পরিণত করতে এই সন্ত্রাসী গোষ্ঠী যারা দেশে-বিদেশে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছে। তারা আবার দেশ ও জগেণের বিরুদ্ধে সন্ত্রাসে লিপ্ত হয়েছে। সুতরাং কথা একটাই দেশে পতিত পরাজিত বিতাড়িত অপশক্তির পুনরুত্থান ঠেকাতে এবং দেশকে তাবেদারী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এই মুহুর্তে প্রয়োজন দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে ২৪-এর মতো এক মঞ্চে এসে…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও শেষ পর্যন্ত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠকে বসছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বরং এই দুই নেতার সঙ্গে আলাদাভাবে বৈঠক করবেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক মার্কিন কর্মকর্তার বরাতে জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের শেনজেনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে ২০২৫ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে তাঁর সর্বশেষ সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তবে সেই বৈঠক থেকে যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : অবৈধ গাছ কাটা, শিকার ও গবাদিপশুর খামার সম্প্রসারণের কারণে ব্রাজিলের অ্যামাজন অঞ্চলে বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের জীবন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন অধিকারকর্মীরা। ব্রাজিলের অ্যামাজন বনাঞ্চলের প্রত্যন্ত এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী আভাদের (Awa) বিরল কিছু ছবি প্রকাশের পর তাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, সোমবার ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানিয়াও রাজ্যে সরকারি একটি দলের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আভা আদিবাসীর ঐতিহাসিক সাক্ষাৎ ঘটে। এ সময় তারা খাবার চেয়েছিল। আভারা টুপি-গুয়ারানি ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি আদিবাসী জনগোষ্ঠী। ব্রাজিলের…

Read More

ডেস্ক নিউজ : পিরোজপুরের নাজিরপুর উপজেলার তাড়াবুনিয়া গ্রামে সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক আইনবিষয়ক সম্পাদক শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়ি ও নাজিরপুর সদর ইউনিয়নে থাকা অপর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মাটিভাঙা ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় তার বাড়িতে হামলা চালানো হয়। একই দিন সন্ধ্যায় নাজিরপুর উপজেলা সদরের সদর ইউনিয়নে অবস্থিত তার আরেকটি বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ৫০ থেকে ৬০ জনের একটি দল তারাবুনিয়া এলাকায় শ.ম রেজাউল করিমের গ্রামের বাড়িতে হামলা চালায়। পরে সন্ধ্যা সাতটার দিকে উপজেলা সদরে অবস্থিত তার বাড়িতে হামলা চালিয়ে…

Read More

ক্রীড়া ডেস্ক : জোহানেসবার্গ টেস্টে জয়ের সম্ভাবনা বাংলাদেশের জন্য প্রায় নেই বললেই চলে। চতুর্থ দিন শেষে ম্যাচ বাঁচানোই এখন সফরকারীদের প্রধান লক্ষ্য। হাতে থাকা পাঁচ উইকেট নিয়ে শেষ তিন সেশন টিকে থাকাই হবে তাদের জন্য বড় চ্যালেঞ্জ। চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শুরু করেছিল ১৪ রানের লিড নিয়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার হাতে তখনো ছিল তিনটি উইকেট। শেষ পর্যন্ত ব্যক্তিগত একটি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকের সুবাদে ৫৫৭ রানে অলআউট হয় স্বাগতিকেরা। এতে বাংলাদেশের বিপক্ষে তাদের লিড দাঁড়ায় ১৫৭ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। একশ রান পূর্ণ হওয়ার আগেই প্রথম পাঁচ ব্যাটারকে হারায় দলটি। আলোর স্বল্পতার কারণে নির্ধারিত…

Read More