Close Menu
    What's Hot

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    27 November, 2026

    ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    27 November, 2026

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    27 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান
    • ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা
    • সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান
    • যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব
    • সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না ৯ ঘণ্টা বিদ্যুৎ
    • আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী
    • ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ট্রেলার প্রকাশের আগেই শাহরুখের ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী

    NasimBy Nasim27 November, 2026 রাজনীতি No Comments4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে।

    শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুরে জামিয়া ইসলামিয়া হালিমিয়া মধুপুর মাদ্রাসার ৫৩তম বার্ষিক ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য ধর্মাবলম্বী, সংখ্যায় কম হোক বা বেশি, বিভিন্ন জাতিগোষ্ঠী, নৃগোষ্ঠী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ—সবাই মিলেই আমরা বাংলাদেশে আছি। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা সবাই বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী হয়ে এ দেশের সমান নাগরিক। সবার নাগরিক অধিকার সমান।

    ‘কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ও অনুসারী হিসেবে আমরা তার জীবনাচার ও জীবনাদর্শ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসরণ করেই চলব—এটাই আমাদের প্রকৃত মুসলমানিত্ব। এ বিষয়ে আমরা সবাই একমত। আর যারা অন্য ধর্মাবলম্বী, তারা নিজ নিজ ধর্ম পালন করবেন। এটি তাদের নিজস্ব বিষয়’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

    মন্ত্রী বলেন, এটাই এই খতমে নবুওয়াত সম্মেলনের মূল নির্যাস। তা বাস্তবায়নের জন্য হুজুরদের পক্ষ থেকে এবং সম্মেলনের পক্ষ থেকে কিছু দাবি-দাওয়া সব সময় ছিল, এখনো আছে। আমরা বলেছি, আমরা তা আইনে আনবো ইনশাআল্লাহ। যেটা সম্ভব হবে, সবাইকে সঙ্গে নিয়েই তা বাস্তবায়ন করব।

    দেশের চলমান স্থিতিশীল পরিস্থিতি অস্থিতিশীল করার পাঁয়তারা রুখে দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা দীর্ঘ ১৬ থেকে ১৭ বছর আলেমবিদ্বেষী ও ইসলামবিদ্বেষী স্বৈরাচারী সরকারের শাসনামলে ছিলাম। জবরদস্তিমূলক শাসনের মধ্যে ছিলাম। যেখানে পবিত্র বায়তুল মোকাররম মসজিদ মুসল্লিদের রক্তে রঞ্জিত হয়েছে। যেখানে সব আলেম-ওলামারা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে জীবনধারণ করেছেন। যেখানে শাপলা চত্বরে পাখির মতো গুলি করে রাতের অন্ধকারে আমাদের শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, গরিব ভাই-বোনদের, আমাদের আলেমদের হত্যা করা হয়েছে। তাদের প্রকৃত সংখ্যা এখনো পর্যন্ত নিরূপণ করা যায়নি। অনেককে বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেয়া হয়েছে।

    সালাহউদ্দিন আহমদ বলেন, একটা কিতাব বের করা হয়েছে, যেখানে ছবিসহ অনেকের নাম-ঠিকানা পরিচয় বের করা সম্ভব হয়েছে। সেটা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে করা হয়েছে, সেই অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। কিন্তু এখনো সবার নাম-ঠিকানা, পরিচয়, কে কোথায় দাফন হয়েছেন— বের করা যাচ্ছে না, সব তথ্য এখনো নেই।

    তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা পরামর্শ দিয়েছিলাম, আপনাদের কাছে দাবিও রেখেছিলাম যে আপনারা একটা নিয়মিত মামলা দায়ের করেন। আপনারা করেছিলেন। সেই মামলার সূত্রে আন্তর্জাতিক অপরাধ আদালত, আইসিটি ট্রাইব্যুনালে সেই মামলা এখন তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে এসেছে এবং সেটার বিচার হবে ইনশাআল্লাহ।

    ‘সেই অপশক্তি বাংলাদেশে এখনো অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে সীমান্তের ওপার থেকে, আপনারা জানেন। তারা এমন অনাচার, এমন অগ্নিসন্ত্রাসের সৃষ্টি করছে, যার মাধ্যমে নাগরিক জীবন বিপর্যস্ত, বিপন্ন হতে পারে। কিন্তু আপনারা, আমরা আইনানুগ পন্থায়, শান্তিপূর্ণভাবে, অত্যন্ত ধৈর্যশীলতার সঙ্গে সেই পরিস্থিতি মোকাবিলা করব ইনশাআল্লাহ’, যোগ করেন সালাহউদ্দিন আহমদ।

    গার্মেন্টস এলাকায় অস্থিরতার প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার, কালিয়াকৈর, আশুলিয়াসহ বিভিন্ন গার্মেন্টস এলাকায় শিল্পাঞ্চলে অহেতুক অস্থিরতা সৃষ্টির মধ্য দিয়ে, উসকানির মধ্য দিয়ে শ্রমিক ভাইদের ব্যবহার করার চেষ্টা করা হয়েছিল। তাদের জন্য ন্যায্য মজুরি, মজুরি বোর্ডের মাধ্যমে ন্যূনতম মজুরি নির্ধারণ করে দেয়া হয়েছে। সেজন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছিল। গত দুয়েক দিন আগে সেই মজুরি ঘোষণা করা হয়েছে। তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি আদায় করেছেন। কিন্তু এখনো কিছু দুষ্কৃতকারীরা শ্রমিক ভাইদের নাম ব্যবহার করে শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টি করছে। তারা কারা? তারা ওরাই, যারা সারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

    মন্ত্রী বলেন, আমরা তাদের চিহ্নিত করেছি। যারা থানা জ্বালিয়ে দিয়েছে, হাসপাতাল জ্বালিয়ে দিয়েছে, সংসদ সদস্যদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, দোকানপাট জ্বালিয়ে দিয়েছে, তাদের আমরা চিহ্নিত করেছি। তাদের উসকানি সীমান্তের ওপার থেকে প্রতিনিয়ত অডিও-ভিডিওর মাধ্যমে আসছে। তারা বলছে, আগুন লাগিয়ে দিতে। তাদের এখানে লুকায়িত যেসব নেতাকর্মী আছেন, তাদেরকে তারা ইন্ধন জোগাচ্ছেন, উসকাচ্ছেন, আগুন লাগানোর জন্য নির্দেশ দিচ্ছেন।

    তিনি বলেন, বাংলাদেশের এই মাটিতে আর কখনো পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না ইনশাআল্লাহ। তারা অগ্নিসন্ত্রাস সৃষ্টির চেষ্টা করছে, যা তাদের পূর্ব ইতিহাস। সেটা কখনো এ দেশে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। আমরা এ দেশে সবাই ঐক্যবদ্ধ আছি।

    তিনি আরও বলেন, প্রশ্ন যখন আসবে ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, ইসলামবিদ্বেষী, পরদেশি সেবাদাস কোনো পতিত শক্তি যখন বাংলাদেশে রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করবে— সেই প্রশ্ন যখন আসবে, আমরা সবাই এক। সারা বাংলাদেশের সব নাগরিক এক ইনশাআল্লাহ। আমাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল থাকবে, গণতান্ত্রিক চর্চা থাকবে, বিভিন্ন দলের বিভিন্ন রকম আদর্শ থাকবে, তর্ক-বিতর্ক হবে, সংসদেও তর্ক-বিতর্ক হবে; কিন্তু গণতন্ত্র রক্ষার জন্য, এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য, এ দেশের ঐক্য রক্ষার জন্য ফ্যাসিবাদবিরোধী যেভাবে গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছিল, সেরকম ঐক্য আবার আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই ঐক্যই আমাদের শক্তি। সেই ঐক্যকেই আমরা শক্তি হিসেবে ব্যবহার করে ইনশাআল্লাহ বাংলাদেশে সত্যিকারভাবে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবো, শান্তিশৃঙ্খলা ও উন্নতি নিশ্চিত করবো।

    ইজতেমায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হামিদ মধুপুর পীর। বিশেষ অতিথির বক্তব্য দেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহ।

    তিন দিনব্যাপী বাৎসরিক এই আয়োজনে কয়েক হাজার ওলামা কেরাম অংশ নেন। দ্বিতীয় দিন শুক্রবার ছিল উপচেপড়া ভিড়।

    Nasim

      Keep Reading

      সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

      সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না ৯ ঘণ্টা বিদ্যুৎ

      আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী

      জোট হিসেবে সংলাপে অংশ নেবে ১১ দল: আযাদ

      সন্ধ্যায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জামায়াত

      ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না: আসিফ মাহমুদ

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.