- গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন আনসার মোতায়েন, সাত জেলায় দায়িত্বে ৪৯ প্লাটুন
- দিনে একবার খাবার আর গরম পানিতেই ৭৬ বছর বয়সেও ফিট মোদি
- ইরান বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়া করবেন না ট্রাম্প
- মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি
- ১২ জেলার জন্য বড় দুঃসংবাদ
- পাগলা মসজিদের তহবিলে জমা আছে ১৩৩ কোটি টাকা
- সশস্ত্র বাহিনী দিবস আজ
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
Author: Moon
ডেঙ্গু ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ২০১ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ৬৭ হাজার ৩৬৭ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৭৮ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৭, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪০৫, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৩, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭৯, খুলনা বিভাগে…
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মানিব্যাগ চুরির অপবাদ দিয়ে জিসান (১২) নামের এক শিশু ও তার মা নাজমা বেগমকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নুর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও এ প্রতিবেদকের হাতে এসেছে। শুক্রবার রাতে উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের পর ভয়ে ওই শিশু ও তার মা কয়েকদিন ঘর থেকে বের হতে পারেননি বলে অভিযোগ করেছেন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। আহত শিশু জিসান ওই গ্রামের মৃত বাচ্চু হাওলাদারের ছেলে। শিশুটির মা নাজমা বেগমের অভিযোগ, প্রায় দেড় বছর আগে তার স্বামী…
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। দলিল লেখকদের পেশাগত অধিকার ও ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন পটুয়াখালী দলিল লেখক সমিতি কমিটি। সমিতির ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে পটুয়াখালী জেলার সকল দলিল লেখকবৃন্দ অংশগ্রহণ করেছেন। ব্যানারে সমাবেশের স্থান হিসেবে পটুয়াখালী উল্লেখ করা হয়েছে। উক্ত সভায় বক্তব্য রাখেন দলিল লেখক সমিতির জেলা সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সকল থানার সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ ও সাধারণ সদস্য বৃন্দ। বক্তারা বক্তব্য বলেন দলিল লেখক এর দাবি না মেনে না নিলে কঠিন আন্দোলনের ডাক দেয়া হবে। দলিল লেখকদের ঘোষিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে—আধুনিকায়নের নামে দলিল লেখকদের…
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জলবায়ু ন্যায়বিচার, জীবাশ্ম জ্বালানিমুক্ত ভবিষ্যৎ এবং দ্রুত ও ন্যায্য অর্থায়নে জ্বালানি রূপান্তরের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক কর্মসূচি ‘গ্লোবাল উইক অব অ্যাকশন’-এর অংশ হিসেবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটার কিপার্স বাংলাদেশ ও স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর কলাপাড়া সমন্বয়কারী মেজবাহউদ্দিন মাননু, কলাপাড়া প্রেসক্লাবের সদস্য রফিকুল ইসলাম মিরাজ, পরিবেশ সংগঠক সাইফুল্লাহ মাহমুদ এবং আমরা কলাপাড়াবাসী সংগঠনের সাবেক সভাপতি নজরুল ইসলামসহ অন্যরা। বক্তারা বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন…
গণ-অভ্যুত্থানের ৫ ৫ ই আগস্টের পর রাজধানীতে অনুষ্ঠিত সবচেয়ে বড় ঝটিকা মিছিলকে কেন্দ্র করে গভীর উদ্বেগের মুখে পড়েছে খোদ সরকারি দল ও আইনশৃঙ্খলা বাহিনী। গুলশানের মতো গুরুত্বপূর্ণ কূটনৈতিক পাড়ায় হঠাৎ আওয়ামী লীগের এই মহড়া পুরো এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র প্রশ্ন তুলেছে। এই ঘটনার পরপরই প্রশাসনে বড় ধরনের রদবদল শুরু হয়েছে। ব্যর্থতার দায়ে বুধবার গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তানভির আহমেদ এবং গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে, গুলশান-বনানী অঞ্চলে বিরোধী রাজনৈতিক শক্তি বিএনপির মাঠপর্যায়ের দুর্বলতার চিত্রও ফুটে উঠেছে। আরও দেখুন দৈনিক পত্রিকা পড়ুন ই-পেপার সাবস্ক্রাইব করুন প্রবাসী নেটওয়ার্কে যোগদিন হোটেল বুক করুন রাজনৈতিক…
মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রায় হিন্দু সম্প্রদায়ের সর্বস্তরের নারী-পুরুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, বিএনপির যুব বিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত রিমন সিকদার এবং যুবদল নেতা সজল বিশ্বাস। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষরা ধর্মীয় নানা আয়োজন ও আনন্দ-উৎসবে অংশ নেন। শোভাযাত্রাকে ঘিরে কলাপাড়া শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, জন্মাষ্টমী শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধেরও বার্তা বহন…
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি আন্দা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ কথা জানান। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন আন্দা ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তাঁর দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে। এ সময় তারেক রহমান…
শহিদুল হককে ঘিরে তালতলী বিএনপিতে নতুন করে দ্বন্দ্ব, সভা-সমাবেশ নিষিদ্ধ প্রশাসনের1: থেকে বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে শহিদুল হক বিভিন্ন সময়ে দলের রাজনীতিতে সক্রিয় থাকলেও দীর্ঘ ১৭ বছর বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে থাকার সময় স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার কথিত সমঝোতা ছিল। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযোগকারীদের দাবির সমর্থনে কোনো নথি বা নির্ভরযোগ্য প্রমাণ এই প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। পাল্টাপাল্টি বক্তব্যে বাড়ছে উত্তেজনা সাবেক সদস্যসচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বক্তব্য এবং এর জবাবে শহিদুল হকের সাংবাদিক সম্মেলনের পর তালতলী উপজেলা বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আরও প্রকাশ্য হয়েছে। দুই পক্ষের সভা-সমাবেশ নিষিদ্ধ করার প্রশাসনিক সিদ্ধান্ত পরিস্থিতির…
নিজস্ব প্রতিবেদক, বরগুনা: বরগুনার তালতলীতে ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঘরে ঢুকে এক বৃদ্ধাকে (৫৫) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বশির (৩২) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে উপজেলার নলবুনিয়া কিল্লা নামক স্থানে। অভিযুক্ত বশির মরানিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে। ভুক্তভোগী নারী লাইলী বেগম (৫৫) একই এলাকার মৃত বজলু মিয়ার স্ত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার অভিযুক্ত বশির ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে লাইলী বেগমের বাড়িতে যান। একপর্যায়ে আইডি কার্ড চাওয়ার বাহানায় তিনি ঘরের ভিতরে প্রবেশ করেন এবং ওই বৃদ্ধাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় ভুক্তভোগীর…
বরগুনা জেলার তালতলী উপজেলার সাবেক সদস্য সচিব মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাক সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জম্নদিনে উপলক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেন সাবেক আহবায়ক শহিদুল হক আওয়ামী লীগ পূর্ণবাসন করছে এবং দলীয় নেতা কর্মীদের অবহেলা ও সহ নানা অভিযোগ গত ২১শে আগস্ট পাল্টা অভিযোগ করে উপজেলা সাবেক আহবায়ক শহিদুল হক সাংবাদিকদের বলেন বিএনপিতে পোস্ট দেওয়ার আগে ডি এন এ টেষ্ট করতে হবে না হলে নেশা খেয়ে চাঁদাবাজি করে সেই সাথে তার বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আহবান জানান তার এই বক্তব্য জুড়ে তুলুম সমালোচনা ও উত্তেজনা বিরাজ করছে তৃণমূল এর অভিযোগ সাবেক আহবায়ক শহিদুল হক আওয়ামী লীগ…
