Author: Moon

খেলাধুলা ডেস্কঃ ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচেও সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে বাংলাদেশ। এতে টুর্নামেন্টে টানা দ্বিতীয় পরাজয় নিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় পড়েছে থমাস ডুলির শিষ্যরা। সোমবার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ বেশ কয়েকবার ঢাল হয়ে দাঁড়ালেন। আক্রমণ করে কর্নার থেকে একের পর এক গোলের সুযোগও এলো। কিন্তু গোলের ‘সোনার হরিণ’ খুঁজে পেল না বাংলাদেশ। প্রতিপক্ষের হয়ে জয়সূচক গোলটি করেছেন হারহিস স্টুয়ার্ট। সিঙ্গাপুরের বিপক্ষে এটি বাংলাদেশের টানা দ্বিতীয় হার। সব মিলিয়ে পাঁচবারের দেখায় এখনো জয়হীন বাংলাদেশ। চার হারের বিপরীতে এক ড্র।…

Read More

খেলাধুলা ডেস্কঃ দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আনুষ্ঠানিকভাবে পহেলা অক্টোবর আগামী বছরে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হবে। এ সময় দেশটির ক্রিকেট কর্মকর্তার পাশাপাশি আইসিসির সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।আফ্রিকায় এই মেগা ইভেন্টটি শুরু হওয়ার ঠিক এক বছর আগেই এই ঘোষণাটি আসতে চলেছে। টাইমস অফ ইন্ডিয়ার সাংবাদিক গৌরব গুপ্তার প্রতিবেদন অনুযায়ী, আইসিসি কেপটাউনে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করবে। টুর্নামেন্টটি প্রাথমিকভাবে ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে এই মেগা ইভেন্টটি আয়োজন করবে। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ৪৪টি ম্যাচ আয়োজন করবে এবং জিম্বাবুয়ে আয়োজন করবে ১০টি ম্যাচ। নামিবিয়াও তাদের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে…

Read More

শিক্ষা ডেস্কঃ তৃতীয় ভাষা শিক্ষা চালু নিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ডিসেম্বরের মধ্যে দেশের ৫০টি বিশ্ববিদ্যালয়ে এ শিক্ষা চালুর লক্ষ্যে ভাষা কেন্দ্র স্থাপন, প্রয়োজনীয় জনবল, অঞ্চলভিত্তিক ভাষার চাহিদা এবং কোর্সের ধরন নির্ধারণসহ বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়। সোমবার ইউজিসিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ ২৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন। বাকি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গেও পর্যায়ক্রমে এ ধরনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।…

Read More

নিজস্ব প্রতিবেদক, সিলেটঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদার। তিনি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে সহকারী সচিব সুলতান আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ্য মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা অনুযায়ী শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার এক্সটেনশন ও ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ শফি উল্লাহ মজুমদারকে চার বছর মেয়াদে সিকৃবির ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ অক্টোবর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছিলেন…

Read More

ইসলামিক ডেস্কঃ জীবনের ব্যস্ততায় আমরা অনেক কিছু নিয়েই ভাবি, কিন্তু নিজের ভেতরের মানুষটিকে জানার জন্য সময় দিই খুব কম। অথচ নিজের চিন্তা, অনুভূতি, শক্তি ও দুর্বলতাগুলো বুঝতে পারাই ব্যক্তিগত উন্নতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। নিজের ভুলগুলো চিহ্নিত করে তা সংশোধনের চেষ্টা করলে জীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। নিজেকে চেনা মানে শুধু নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে জানা নয়; বরং নিজের চিন্তা, অনুভূতি, শক্তি, দুর্বলতা, অভ্যাস ও আচরণকে গভীরভাবে বোঝা। জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে নিজের সম্পর্কে সঠিক ধারণা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আত্মসংশোধনের শুরুটাও হয় নিজের ভুল ও সীমাবদ্ধতাগুলো উপলব্ধি করার মধ্য দিয়ে। নিজেকে চেনার অন্যতম সহজ উপায় হলো নিজের কাজ ও আচরণ নিয়ে…

Read More

ইসলামিক ডেস্কঃ আজ সোমবারের (২৮ সেপ্টেম্বর) নামাজের সময়সূচি তুলে ধরা হলো। ফজর- ০৪:৩৪ মিনিট জোহর- ১১:৫০ মিনিট আসর- ০৪:০৮ মিনিট মাগরিব- ০৫:৫০ মিনিট এশা- ০৭:০৪ মিনিট সূর্যোদয় ভোর ০৫:৪৮ সূর্যাস্ত সন্ধ্যা ০৫:৪৮

Read More

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গুর প্রকোপে দেশে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২ হাজার ১৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত রোগীদের মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। রোগীর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় চাপও বাড়ছে। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু থেকে সুরক্ষায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে নিজেকে সুরক্ষিত রাখা জরুরি।…

Read More

ডেঙ্গু ডেস্কঃ ডেঙ্গু রোগীদের সেবা দিতে নতুন দায়িত্ব দেওয়া হয়েছিল তাকে। দায়িত্ব বণ্টনের সেই চিঠিও পৌঁছেছিল হাসপাতালে— রবিবার সকালে। কিন্তু তখন আর দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। সেই সকালেই আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিকিৎসক আঁচল রায়। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার এবং ৪২তম বিসিএসের এই চিকিৎসক ডেঙ্গুর করাল গ্রাসে প্রাণ হারালেন। রবিবার সকালে ঢাকার স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার স্বামী বিপ্লব চন্দ্র দাস সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, পেশাগত জীবনে সফল হওয়ার পথে যাত্রা শুরু করেছিলেন ডা. আঁচল রায়। মাত্র ৩০ বছর বয়সে ইন্টারনাল মেডিসিনে এফসিপিএস মিড-টার্ম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।…

Read More

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি।। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূরের সঙ্গে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমিতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি গ্রাম ডাক্তার আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম তালুকদারের নেতৃত্বে নেতৃবৃন্দ প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব গ্রাম ডাক্তার মোঃ মাহাতাব, সদর উপজেলা শাখার সদস্য সচিব গ্রাম…

Read More

শিক্ষা ডেস্কঃ ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব মোড়সংলগ্ন গ্রিন রোডের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে। এতে দুই কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংশ্লিষ্টদের ভাষ্য। এ ঘটনায় কিছু সময়ের জন্য সায়েন্স ল্যাব মোড় দিয়ে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস সংবাদমাধ্যমকে বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এতে ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী…

Read More