Author: Moon

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ এবং তার সহশিল্পী ‘রূপা’ ছবির অভিনেত্রী কোমল রানি স্বর্ণকারের সাম্প্রতিক সম্পর্ক নিয়ে বিনোদনপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গোবিন্দ ও কোমলকে মুম্বাইয়ের ঐতিহ্যবাহী লালবাগচা রাজার মণ্ডপে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্কের প্রকৃতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে জোর জল্পনা-কল্পনা শুরু হয়। এর ধারাবাহিকতায় গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজার পাশে দাঁড়িয়ে এবার সরাসরি কোমল রানি স্বর্ণকারকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ‘ড্রামা কুইন’ খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। গত শনিবার নিজের ও গোবিন্দের মধ্যকার সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের জবাবে কোমল একটি বেশ কড়া বার্তা পোস্ট করেন। মুম্বাইয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোমলের সেই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান রাখি…

Read More

খেলাধুলা ডেস্কঃ দীর্ঘদিন ধরে আলোচনা পরও ‘ওয়ার্ল্ড ক্লাব চ্যাম্পিয়নশিপ’ চালুর পরিকল্পনা থেকে সরে এলো আইসিসি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের বিরোধিতার কারণে এই শীর্ষ সংস্থার পরিকল্পনাটি অন্তত ২০৩১ সাল পর্যন্ত আটকে গেছে। এর কারণে তারা অন্য কোনো বহুপাক্ষিক টুর্নামেন্টও চালু করবে না। বিট্রিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড উল্লেখ করেছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি’-র মতো একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজন করা যেতে পারে, যেখানে বিশ্বের প্রধান ঘরোয়া লিগগুলোর চ্যাম্পিয়ন দলগুলো একে অপরের মুখোমুখি হবে। আইপিএল, পিএসএল, বিবিএল, এসএ২০ এবং ‘দ্য হান্ড্রেড’-এর মতো শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে এতে…

Read More

খেলাধুলা ডেস্কঃ টি-টোয়েন্টিতে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিবজাদা ফারহান। সদ্য সাবেক অধিনায়ক সালমান আলী আগা শুধু নেতৃত্বই হারাননি, সংক্ষিপ্ত সংস্করণে জায়গাও হারিয়েছেন তিনি। শাহিবজাদাকে নতুন অধিনায়ক করে আজ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সালমানের মতো দলে জায়গা হয়নি বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফদের মতো তারকারদের। তবে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আছেন ৪ জনই। এশিয়ান গেমসে পাকিস্তানকে ফাইনালে তোলার পুরস্কারই যেন পেলেন শাহিবজাদা। যদিও ভারতের কাছে স্বর্ণ হারাতে হয়েছে তাদের। বিপরীতে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় পাকিস্তানকে। অন্যদিকে, টি-টোয়েন্টি থেকে বাদ পড়া শাহীন শাহ আফ্রিদিই নেতৃত্ব দেবেন ওয়ানডেতে।…

Read More

মোঃ জাহিদ তালুকদার, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পেট্রোল, ডিজেল ও অন্যান্য জ্বালানি তেলের অবৈধ মজুত, সরবরাহ ও পাচারকে কেন্দ্র করে কথিত একটি সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রতিবাদ করায় বিএনপির যুবদল নেতা রিয়াজ তালুকদারকে ‘চাঁদাবাজ’ হিসেবে আখ্যায়িত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, ‘হাওলাদার স্টোর’ পোঃ মোঃ বসির মেম্বার। নামের দোকানটি থেকে মুদি মালামালের পাশাপাশি পেট্রোল, ডিজেলসহ বিভিন্ন পণ্য বিক্রি করা হয়। দোকানটির মালিকানা ও জ্বালানি তেল সরবরাহের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ রয়েছে, কলাপাড়া থেকে জ্বালানি তেল অবৈধভাবে অন্যত্র সরবরাহ…

Read More

নিজস্ব প্রতিবেদক, যশোরঃ পরিচিত বিভিন্ন ব্র্যান্ডের নাম সামান্য পরিবর্তন এবং প্রায় একই রকম মোড়ক তৈরি করে নকল, ভেজাল ও মানহীন শিশুখাদ্য ছড়িয়ে পড়েছে যশোরের প্রত্যন্ত এলাকায়। এসব পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয়মূল্য কিংবা বিএসটিআইয়ের অনুমোদনের তথ্য নেই। কারখানার ঠিকানাও এমনভাবে লেখা হয়, যা খুঁজে বের করা কঠিন। এসব নিম্নমানের খাবার খেয়ে শিশুদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত অভিযান চালিয়ে জরিমানা করলেও বন্ধ হচ্ছে না এসব পণ্যের উৎপাদন ও বিক্রি। সর্বশেষ সোমবার যশোরের কেশবপুর উপজেলার মধু সড়ক স্বর্ণপট্টিতে কালী বাড়ির সামনে ‘ইত্যাদি স্টোরে’ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এমন শিশুখাদ্য পায় অধিদপ্তরের একটি দল। অভিযানে…

Read More

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাটবোঝাই পাওয়ার টিলার উল্টে জগন্নাথ কর্মকার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে কানসাট-বিনোদপুর সড়কের চামা বাজার মন্দিরের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জগন্নাথ শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের দুলাল কর্মকারের ছেলে। স্থানীয়রা জানান, চামা বাজার মন্দিরের সামনে সড়কের বাঁক নেওয়ার সময় পাটবোঝাই পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে জগন্নাথ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবুল হায়াত শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ…

Read More

বিনোদন দেস্কঃ ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন ও জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়া প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার সঙ্গে কাউকে প্রকাশ্যে দেখা গেলেই কিংবা কারও সঙ্গে ছবি প্রকাশিত হলেই প্রেমের সম্পর্কের গুঞ্জন শুরু হয় বলে জানিয়েছেন তিনি। তবে এ ধরনের প্রতিটি খবরের ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না অভিনেত্রী। সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে বিষয়টি নিয়ে নিজের মনোভাবের কথা জানান ডাকোটা। তিনি বলেন, নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবার খেতে গেলেও কখনো কখনো সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’—এ ধরনের খবর হিসেবে উপস্থাপন করা হয়। ডাকোটার মতে, ইন্টারনেটে ছড়িয়ে…

Read More

বিনোদন দেস্কঃ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সমঝোতা নিয়ে দর কষাকষির মধ্যে অনলাইনে যোগাযোগের জন্য ইরানের কূটনৈতিক মিশনগুলো একটি অপ্রত্যাশিত উপায় খুঁজে পেয়েছে। তারা ভারতীয় চলচ্চিত্রের অ্যাকশনভিত্তিক বিভিন্ন ভিডিও শেয়ার করছেন। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের জবাবে তেলুগু তারকা নান্দামুরি বালাকৃষ্ণের একটি জোরালো দৃশ্য শেয়ার করে। জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভাষণের প্রেক্ষিতে হায়দারাবাদ অবস্থিত ইরানের কনস্যুলেট এবার প্রভাসের ‘বাহুবলী’ সিনেমার শরণাপন্ন হয়েছে। তাদের সাম্প্রতিক পোস্টে এস.এস. রাজামৌলির ‘বাহুবলী: দ্য বিগিনিং’ সিনেমার অন্যতম স্মরণীয় যুদ্ধের দৃশ্যটি তুলে ধরা হয়েছে, যেখানে প্রভাসের চরিত্রটিকে কালাকেয় বাহিনীর মোকাবিলা করতে দেখা যায়। কনস্যুলেটটি এই ক্লিপটির সাথে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদে পেজেশকিয়ানের বক্তব্যের…

Read More

বিনোদন দেস্কঃ দারুণ সময় পার করছেন অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয়ের পর এই অভিনেতা মুম্বাইয়ের মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ (৩৩২.৬ মিলিয়ন) টাকা দিয়ে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর দেখা সম্পত্তি নিবন্ধনের নথিপত্র অনুযায়ী, অভিনেতা অ্যাপার্টমেন্টটি চলতি বছরের সেপ্টেম্বরে কিনেছিলেন। অ্যাপার্টমেন্টটির কার্পেট এরিয়া বা ব্যবহারযোগ্য আয়তন ২,৩৪১.৩৯ বর্গফুট। এর সাথে ১৭৫.৪৫ বর্গফুটের বারান্দা যুক্ত হয়ে মোট আয়তন দাঁড়িয়েছে ২,৫১৬.৮৪ বর্গফুটে। নথিপত্র অনুযায়ী, এই সম্পত্তির সাথে তিনটি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। এই কেনাকাটার জন্য মোটা অঙ্কের স্ট্যাম্প ডিউটিও দিতে হয়েছে। ‘স্কয়ার ইয়ার্ডস’-এর হাতে আসা নথিপত্র থেকে জানা যায়, এই লেনদেনের ক্ষেত্রে ১.৯৯ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ​​এবং…

Read More

বিনোদন ডেস্কঃ বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার শাড়িপ্রেম নতুন নয়। বিভিন্ন অনুষ্ঠান ও বিশেষ মুহূর্তে শাড়িতে দেখা গেছে তাঁকে। তবে এবার দীর্ঘ সময় পর আবারও শাড়ি পরে নজর কাড়লেন অভিনেত্রী। মজার বিষয় হলো, বিয়ের পর এই প্রথম শাড়ি পরেছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন সোনাক্ষী। ছবিতে লাল টুকটুকে শাড়িতে একেবারে সাবেকি সাজে দেখা গেছে তাঁকে। সঙ্গে ছিল মানানসই চুড়ি ও কানের দুল। চুল খোঁপা করে তাতে জড়িয়েছেন গজরা। কপালে সিঁদুর ও গলায় মঙ্গলসূত্র—সব মিলিয়ে নববধূর সাজেই ধরা দিয়েছেন অভিনেত্রী। ছবিগুলোর ক্যাপশনে সোনাক্ষী জানিয়েছেন, বিয়ের দিনই শেষবার শাড়ি পরেছিলেন তিনি। এরপর দীর্ঘ সময় কেটে গেলেও শাড়ি পরা হয়নি। এতদিন…

Read More