- রেলওয়েতে নিয়োগ জালিয়াতি, সাবেক জিএমসহ দুই কর্মকর্তার কারাদণ্ড
- টেকনাফে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ৮ জিম্মি উদ্ধার
- মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিতে ১১ নির্দেশনা
- সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ
- মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে, আশা শ্রমমন্ত্রীর
- এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার
- নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
- মেসির আয় ২.৮৩ কোটি ডলার
Author: Reporter
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে বড় ধরনের উত্থানের মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুটির দাম এক লাফে ২ শতাংশের বেশি বেড়েছে। আগের সেশনেই স্বর্ণের দরপতন হয়ে প্রায় ছয় সপ্তাহের সর্বনিম্নে নেমে গিয়েছিল। তবে বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম কমা এবং মার্কিন ডলারের দরপতনের জেরে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণের দিকে ঝুঁকছেন, যার ফলে ধাতুটির বাজারে এই দ্রুত ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৬৪ দশমিক ২৯ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৯টা ১১ মিনিটে এই দর রেকর্ড করা হয় বলে জানা গেছে রয়টার্সের প্রতিবেদনে। এদিকে ডিসেম্বর…
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেকার চলমান উত্তেজনা এড়াতে সমদ্রপথে বাণিজ্য রুটগুলো পরিবর্তিত হচ্ছে এবং দূরপাল্লার পথে অপরিশোধিত তেল পরিবহনের চাহিদা বাড়ছে। এমন পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি বছরে বিপুল সংখ্যাক সুপারট্যাঙ্কার কেনার আদেশ দিয়েছেন জাহাজ মালিকরা। ২০ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের এই বিশাল কেনাকাটা অন্তত ২৫ বছরের মধ্যে সর্বোচ্চ। যা আগের বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। এমন প্রবণতা থেকে বুঝা যাচ্ছে, ক্রেতারা মধ্যপ্রাচ্যের উৎসের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের দিকে ঝুঁকছে। ফলে আটলান্টিক অঞ্চল থেকে দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে তেল পরিবহনের বিষয়টি ক্রমশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার প্রক্রিয়া সত্ত্বেও দীর্ঘ দূরত্বের তেল বাণিজ্য অব্যাহত থাকবে,…
ডেস্ক নিউজ : কুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংসে অভিযান চালিয়েছে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক)। অভিযানে দুটি ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার নগরীর ঝাউতলা ও বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে বাদুরতলা ডাক্তারপাড়া এলাকায় নোমান নামের এক ব্যক্তির ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কুসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভবনমালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জমে থাকা পানি…
ক্রীড়া ডেস্ক : আজারবাইজানে অনুষ্ঠেয় ‘ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল ২০২৬’-এ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘জি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইউরোপের দুই দল পর্তুগাল ও ওয়েলস। একই গ্রুপে আছে ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। বিশ্বের বিভিন্ন দেশের তরুণ ফুটবলারদের নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে ১৯১টি দেশ অংশ নিচ্ছে। দলগুলোকে ৩২টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ পর্বে মাত্র তিন দিনে পাঁচটি ম্যাচ খেলবে বাংলাদেশের কিশোররা। আগামী ২৪ অক্টোবর সকাল ৯টায় ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে তারা। পরদিন ২৫ অক্টোবর বাংলাদেশের দুটি ম্যাচ রয়েছে। দুপুর ২টা ৩০ মিনিটে পর্তুগালের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর রাত ৮টা ৪৫ মিনিটে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে…
ক্রীড়া ডেস্ক : প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী। নেপাল প্রিমিয়ার লিগের (এনপিএল) আসন্ন আসরে কর্ণালি ইয়াকসের জার্সিতে মাঠে নামবেন এই উইকেটরক্ষক ব্যাটার। আকবরকে দলে নেওয়ার বিষয়টি অভিনব উপায়ে প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। সরাসরি ঘোষণা না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুব বিশ্বকাপের ট্রফির সঙ্গে ব্যাটিং ও উইকেটকিপিংয়ের সরঞ্জামের ছবি পোস্ট করে আকবরের সঙ্গে চুক্তির খবর দেয় তারা। ৮ দল নিয়ে আগামী ১৭ নভেম্বর থেকে মাঠে গড়াবে এনপিএলের তৃতীয় আসর, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। কাঠমাণ্ডুর কীর্তিপুরে অবস্থিত ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এবারের নেপাল প্রিমিয়ার লিগে আকবরের পাশাপাশি…
ডেস্ক নিউজ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন। বুধবার (১৬ সেপ্টেম্বর) গুলশান কার্যালয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হকের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। সৌজন্য সাক্ষাতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে দুই পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। রাশিয়ান রাষ্ট্রদূত জানান, রূপপুর প্রকল্পের কারিগরি ইস্যুগুলো দ্রুত সমাধানের লক্ষ্য নিয়ে বর্তমানে প্রায় চার হাজার রাশিয়ান বিশেষজ্ঞ ও প্রকৌশলী নিরলসভাবে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশ ও…
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে বিভিন্ন উপায়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের পেট্রাপোল থানার পুলিশ। তাদের নাম ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না ও আলমগীর মন্ডল। অভিযোগ রয়েছে, অতিরিক্ত মুনাফায় মুদ্রা ভাঙানোর প্রলোভন, কখনো পুলিশ সেজে ও ভয়ভীতি দেখিয়ে পর্যটকদের প্রতারিত করতেন তারা। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের পেট্রাপোল স্থলবন্দরের অভিবাসন বিভাগের ২ নম্বর টার্মিনালের কাছে অভিযান চালিয়ে স্থানীয় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, স্থলবন্দরের বাইরে যশোর রোড বরাবর বিদেশি মুদ্রা বিনিময়কারী বিভিন্ন কাউন্টারের সামনে ঘোরাফেরা করতো ওই দুই ব্যক্তি। বাংলাদেশি পর্যটকদের ভুল বুঝিয়ে, বেশি হারে মুদ্রা বিনিময়ের প্রস্তাব দেওয়া হতো। আবার কখনো পুলিশের নাম ব্যবহার…
আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবন ধসে পড়ে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও প্রায় ১০০ জন আটকা পড়ে আছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে ছয়তলা ওই ভবনটি ধসে পড়ে। এতে নিহতের পাশাপাশি ১৪ জন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মীরা স্থানীয় বাসিন্দাদের সহায়তায় ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের বের করার চেষ্টা চালাচ্ছেন। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের বের করে আনছেন। স্থানীয়রাও হাতে ধ্বংসাবশেষ সরিয়ে উদ্ধারকাজে যোগ দিচ্ছেন। এক ভিডিওতে ধ্বংসস্তূপ থেকে জীবিত এক শিশুকে উদ্ধারের দৃশ্যও দেখা গেছে। গাজার বেসামরিক…
ডেস্ক নিউজ : মাদক গ্রহণের সন্দেহে ডোপ টেস্ট করানোর উদ্যোগ নেওয়ার খবর পেয়ে চাঁদপুরের নতুন বাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মামুন উর রশিদ গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার ব্যক্তিগত মুঠোফোন বন্ধ রয়েছে এবং তিনি কর্মস্থলেও অনুপস্থিত। পুলিশ একাধিকবার তার বাসায় গিয়েও কোনো সন্ধান পায়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জহিরুল ইসলাম। তিনি জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত মঙ্গলবার ও আজ বুধবার পুলিশ সদস্যরা এসআই মামুনের বাসায় খোঁজ নিতে গেলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মুঠোফোন নম্বরটিও বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সূত্রে জানা গেছে, নতুন বাজার পুলিশ ফাঁড়িতে কর্মরত ১৮…
ক্রীড়া ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচের প্রতিপক্ষ হিসেবে বেনিনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসে আফ্রিকার দলটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই হতে পারে মেসির বিদায়ী ম্যাচ। গত আগস্টের শেষ দিনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলাটিই ছিল জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ। তবে বিশ্বকাপের ফাইনালের পরই বিদায় না নিয়ে দেশের মাটিতে সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর সুযোগ পাচ্ছেন আর্জেন্টাইন অধিনায়ক। সেপ্টেম্বর-অক্টোবরে ফিফার আন্তর্জাতিক সূচিতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার মুখোমুখি হবে তারা। এরপর ৩…
