Author: Reporter

ডেস্ক নিউজ : ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় নারী ও শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন পলিয়ানপুর বিওপির একটি টহলদল তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন—খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের জোমাত আলী গাজী (৫৭), পাইকগাছা উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের মরিয়ম বেগম (৪১), গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শিশু সরকার (৫১), খুলনার কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের রওশনারা (৩২), মুন্সীগঞ্জের সিরাজদিয়া উপজেলার আকবর নগর গ্রামের মো. সীমান্ত (১৬) এবং কয়রা উপজেলার মাটিয়াভাঙ্গা গ্রামের শামীমা খাতুন (৯)। বিজিবি সূত্রে জানা যায়, পলিয়ানপুর বিওপিতে কর্মরত নায়েক সুবেদার শ্রী তাপস কুমার…

Read More

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহর মৃত্যুর ঘটনায় পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগে তার স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লিও ওরফে লুসি ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ আদালতে কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এ জন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন। সালমান শাহর পক্ষের আইনজীবী আবিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত…

Read More

ডেস্ক নিউজ : বঙ্গোপসাগরের বামদিকে মিয়ানমার গ্যাস তুলতেছে অন্যদিকে ডানদিকে ভারত তুলতেছে। বঙ্গোপসাগরের নিচে প্রচণ্ড গ্যাসের ভাণ্ডার আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের করণীয়’ সম্পর্কে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের গ্যাস নিচ দিয়ে নিয়ে যাচ্ছে, ফ্যাসিস্টরা দেখেননি। কারণ তাদের গুরুজনদের রাগ হবে, এইজন্য তুলেন নাই। এজন্য বিদ্যুৎ কেন্দ্র গ্যাসের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের গ্যাস নাই। আটটি গ্যাসের বিদ্যুৎ কেন্দ্র করেছিল তারা দেখানোর জন্য। মন্ত্রী বলেন, আমরা…

Read More

ডেস্ক নিউজ : কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল ভবন থেকে আগামী ২৮ সেপ্টেম্বর অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। এ জন্য বিমানবন্দরের সংশ্লিষ্ট সব শাখা ও যাত্রীবাহী এয়ারলাইনসগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কক্সবাজার বিমানবন্দরের পরিচালক মো. গোলাম মোর্তজা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে নবনির্মিত টার্মিনাল ভবন থেকে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার কার্যক্রম শুরু হবে। এ জন্য বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সব শাখা এবং যাত্রীবাহী এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। এ বিষয়ে বিমানবন্দরের এটিএম, সিএনএস, নিরাপত্তা, ই/এম, সিভিল, ফায়ার ও এমটি শাখাকে…

Read More

ডেস্ক নিউজ : সুন্দরবনের বনদস্যুরা একটি ট্রলারসহ মুক্তিপণের দাবিতে আরোও ১৫ জেলেকে অপহরণ করেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকা থেকে এসব জেলেদের অপহরণ করা হয়। এর আগে শুক্রবার দিবাগত রাতে সুন্দরবনের নারিকেলবাড়ীয়া, কালামেয়া, আমবাড়ীয়া ও ঝাপসি এলাকার ভদ্রা নদী থেকে আরো ৬ জেলেকে অপহরণ করে। এ নিয়ে গত দুই দিনে ২১ জেলেকে অপহরণের ঘটনায় জেলে ও মহাজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গতকাল গভীর রাতে বঙ্গোপসাগর সংলগ্ন সুন্দরবনের ভাঙ্গা, আমবাড়ীয়া ও নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় জেলেদের বহরে হামলা চালায় বনদস্যু…

Read More

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে ২৯৬ রানের লক্ষ্য মোটেও ছোট নয়। তবে সেই লক্ষ্য তাড়া করতে নেমে যেন কোনো চাপই অনুভব করেনি স্বাগতিক ভারত। শুভমান গিল ও বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৫০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। রান তাড়ায় ভারতের শুরুটা ভালোই হয়। উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন রোহিত শর্মা ও শুভমান গিল। ৩৫ বলে ৩২ রান করে রোহিত ফিরলে দ্বিতীয় উইকেটে গিলের সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। এই জুটিতেই ম্যাচের…

Read More

বিনোদন ডেস্ক : অস্কারে যাচ্ছে মেজবাউর রহমান সুমন নির্মিত বাংলাদেশের চলচ্চিত্র ‘রইদ’। ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে ৯৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে (অস্কার) প্রতিদ্বন্দ্বিতা করবে সিনেমাটি। বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের (বিএফএফএস) উদ্যোগে গঠিত ‘অস্কার বাংলাদেশ কমিটি’ চলচ্চিত্রটিকে বাংলাদেশের আনুষ্ঠানিক মনোনয়ন হিসেবে নির্বাচন করেছে। রবিবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ছবিটির নাম ঘোষণা করেন বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের সভাপতি এবং অস্কার বাংলাদেশ কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম উপস্থিত। তিনি জানান, ৯৯তম অস্কারে অংশগ্রহণের জন্য রেদওয়ান রনির ‘দম’, মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, নূরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, মোহাম্মদ তৌকির ইসলামের ‘দেলুপি’ এবং মনিরুল আকাশ হকের ‘দ্য ইউনিভার্সিটি অব…

Read More

ডেস্ক নিউজ : দেশের আট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিজ নিজ উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগ থেকে গত ১৬ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ১৩৬-এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভূল্লী, বগুড়ার মোকামতলা, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও, কক্সবাজারের মাতামুহুরী, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, কুমিল্লার বাঙ্গরা এবং চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার ইউএনওরা প্রশাসকের দায়িত্ব পালন করবেন। নতুন দায়িত্ব পাওয়া ইউএনওরা উপজেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পালনের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন। প্রজ্ঞাপনে জানানো…

Read More

আন্তর্জাতিক ডেস্ক : আপাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশের একটি চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। রেসকিউ ১১২২ কর্মকর্তাদের বরাতে সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা চেকপোস্টে এ হামলা হয়। নিহতদের মধ্যে আটজন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। বিস্ফোরণের পর ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় চেকপোস্টটি অবস্থিত। বিস্ফোরণের ধরন ও কারণ জানতে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। উদ্ধার অভিযানে ২৫ জনের বেশি কর্মী, ছয়টি অ্যাম্বুল্যান্স…

Read More

ডেস্ক নিউজ : টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়ক পারাপার হওয়ার সময় বাসচাপায় রুদ্র (১৪) ও ঝলক (১৫) নামে দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার জামুর্কি অভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—জামুর্কি গ্রামের ডালিম সাহার ছেলে রুদ্র (১৪) এবং তার বন্ধু কালিয়াকৈর উপজেলার সফীপুরের আনসার ক্যাম্পের নষ্কার চালা গ্রামের পানচু সরকারের ছেলে ঝলক (১৫)। নিহতের স্বজনরা জানায়, শনিবারে রুদ্র সাহার বন্ধু ঝলক তাদের বাড়িতে বেড়াতে আসে। এদিন ছিল হাটবার। দুই বন্ধু মিলে হাটে যাওয়ার পথে জামুর্কি অভারবিজ্রের সামনে দিয়ে পারাপারের সময় উত্তরবঙ্গ আসা থেকে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। এ সময়…

Read More