Close Menu
    What's Hot

    ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    20 November, 2026

    ৮১ লাখের লিফট কিনতে চুক্তি ৫ কোটি টাকা পর্যন্ত! মাউশির প্রকল্পে ৪২ শতাংশ বেশি দরে কার্যাদেশ, ১৩ কোটি টাকা ক্ষতির আশঙ্কা

    20 November, 2026

    ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    20 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • ৮১ লাখের লিফট কিনতে চুক্তি ৫ কোটি টাকা পর্যন্ত! মাউশির প্রকল্পে ৪২ শতাংশ বেশি দরে কার্যাদেশ, ১৩ কোটি টাকা ক্ষতির আশঙ্কা
    • ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
    • মানুষ হত্যা ও আগুন সন্ত্রাসে আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করছি: রাষ্ট্রপতি
    • হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন
    • গোপালগঞ্জ হয়ে চলছে না কোনো ট্রেন
    • প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আজ
    • এশিয়ার বর্ষসেরা ফুটবলার হলেন ইরানের গোলরক্ষক
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    20 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

    বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

    ReporterBy Reporter15 September, 2026 আন্তর্জাতিক No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশে ইলিশের ঘাটতি পূরণে ভারত থেকে বড় পরিমাণে মাছ আসছে। গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করেছে ভারত। ব্যবসায়ীরা বলছেন, আগামী কয়েক সপ্তাহে আরও ১৫০ থেকে ২০০ টন ইলিশ পাঠানো হতে পারে।

    সাধারণত বাংলাদেশ থেকেই ভারতে ইলিশ যায়। কিন্তু এবার দেশে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মেটাতে বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের দিকে ঝুঁকেছেন।

    এসব চালান মূলত গুজরাট থেকে সংগ্রহ করে ভারুচ বন্দর দিয়ে পাঠানো হচ্ছে। পাশাপাশি কিছু সরবরাহ পশ্চিমবঙ্গের হাওড়া পাইকারি মাছের বাজার হয়েও এসেছে।

    হাওড়া হোলসেল ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশ এবারই প্রথম ভারত থেকে ইলিশ আমদানি করছে। সাধারণত বোয়াল, রুই, পারশে ও ট্যাংরার মতো মাছ পাঠানো হয়। কিন্তু এ বছর সেখানে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে।

    তিনি বলেন, গত দুই মাসে প্রায় ৫০০ টন ইলিশ রপ্তানি করা হয়েছে। আগামী সপ্তাহগুলোতে আরও ১৫০ থেকে ২০০ টন রপ্তানির কথা রয়েছে।

    মকসুদের মতে, গুজরাটের ইলিশে প্রচুর ডিম থাকে। ভারতের বাজারে এর চাহিদা তুলনামূলক কম হলেও বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রাম ও সিলেটে ডিমওয়ালা ইলিশের চাহিদা বেশি। এ কারণেই এটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

    তিনি আরও জানান, আমদানি করা কিছু ইলিশ প্রক্রিয়াজাত করে বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে। দেশের অভ্যন্তরীণ বাজারে শুকিয়ে নোনা ইলিশ হিসেবেও বিক্রি হচ্ছে।

    আসন্ন উৎসবের মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি হবে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। গত বছর উৎসবের আগে বাংলাদেশ সরকার ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল।

    Reporter

    Keep Reading

    হরমুজে প্রণালিতে মাইনের আঘাতে তেলবাহী জাহাজে আগুন

    যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস

    হরমুজ প্রণালি সচল রাখতে একমত যুক্তরাষ্ট্র-চীন: ট্রাম্প

    জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

    ত্রিপক্ষীয় নয়, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলাদা বৈঠকে বসছেন ট্রাম্প

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.