Close Menu
    What's Hot

    সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

    23 November, 2026

    দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

    23 November, 2026

    ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস

    23 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
    • দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
    • ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস
    • গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ
    • বিক্রির জন্য তোলা হচ্ছে সাদ্দাম হোসেনের বিমানগুলো
    • ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ
    • সূচকের ঊর্ধ্বমুখিতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
    • ভিয়েতনামের সমান মজুরি দিতে প্রস্তুত পোশাক মালিকরা: বিজিএমইএ সভাপতি
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩ ’

    বিশ্বজুড়ে বক্স অফিসে সাড়া ফেলেছে ‘দৃশ্যম ৩ ’

    ReporterBy Reporter25 May, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহে মালয়ালম অভিনেতা মোহনলাল এবং পরিচালক জিতু জোসেফের ‘দৃশ্যম ৩’ বক্স অফিসে দুর্দান্ত সাফল্য অব্যাহত রেখেছে। তিন দিনেই ছবিটি বিশ্বব্যাপী ১১৭ দশমিক ১৭ কোটি রুপি আয় করেছে।

    ভারতের বিনোদন বিষয়ক প্ল্যাটফর্ম স্যাকনিল্ক এর সবশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুসারে, ছবিটি ভারতে মোট ৪৭ দশমিক ১৭ কোটি রুপি এবং বিদেশী বাজার থেকে ৭০ কোটি রুপি আয় করেছে। যেখানে ভারতে এর মোট সংগ্রহ বর্তমানে ৪০ দশমিক ৬০ কোটি রুপিতে দাঁড়িয়েছে।

    প্রথম দিনে ছবিটি ১৮ দশমিক ৩৭ কোটি রুপি আয় দিয়ে শুরু করে, যেখানে ৫,৫০৬টি শো এবং ৫১ দশমিক ৩ শতাংশ দর্শক উপস্থিতি ছিল। তবে দ্বিতীয় দিনে আয়ে একটি উল্লেখযোগ্য পতন দেখা যায়, যেখানে ছবিটি ১২ দশমিক ৮১ কোটি রুপি আয় করে এবং দর্শক উপস্থিতি ৪৪ দশমিক৫ শতাংশে নেমে আসে।

    তৃতীয় দিনে এই ঘাটতি কিছুটা পুষিয়ে মোট সংগ্রহ বেড়ে ১৬ কোটি রুপিতে পৌঁছায় এবং ৫,১৮৫টি শোজুড়ে দর্শক উপস্থিতি ৫০ দশমিক ২ শতাংশে ফিরে আসে।

    বিদেশের বাজারে এর সাফল্য সিনেমাটির অন্যতম প্রধান শক্তি হিসেবে অব্যাহত রয়েছে, যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী মোট সংগ্রহের প্রায় ৬০ শতাংশ অবদান রেখেছে। ছবিটি আন্তর্জাতিক বাজারে বিশেষ করে শক্তিশালী মালয়ালম ভাষী প্রবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে মোহনলালের ধারাবাহিক আকর্ষণকে তুলে ধরেছে।

    অত্যন্ত জনপ্রিয় দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তিটি দর্শক এবং সমালোচক উভয়ের কাছ থেকেই বেশিরভাগ ইতিবাচক পর্যালোচনা পেয়েছে। যদিও কিছু দর্শক উল্লেখ করেছেন, সিনেমাটি আগের পর্বগুলোর নতুনত্ব এবং উত্তেজনা পুরোপুরি পুনরায় তৈরি করতে পারেনি। ‘দৃশ্যম ৩’ দ্বিতীয় অধ্যায়ে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই গল্পটি শুরু করে।

    ছবিটিতে পরিবারের হাতে বরুণের মর্মান্তিক মৃত্যু এবং পরবর্তীকালে সেই হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়ার চেষ্টার পর জর্জকুট্টির (মোহনলাল) মানসিক অবস্থার চিত্র তুলে ধরা হয়েছে। ছবিটিতে মোহনলাল ছাড়াও অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, সিদ্দিক, মুরলী গোপী এবং আশা শরৎ প্রমুখ।

    Reporter

      Keep Reading

      গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ

      ভাইরাল ভিডিও ঘিরে বিপাকে অমিতাভ, পাঠানো হলো আইনি নোটিশ

      পিছিয়ে গেল রাশমিকার নতুন সিনেমার মুক্তি

      হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

      ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

      দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.