Close Menu
    What's Hot

    সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ

    22 November, 2026

    মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে, আশা শ্রমমন্ত্রীর

    22 November, 2026

    এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার

    22 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন বেড়েছে ১৩৮ শতাংশ
    • মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে, আশা শ্রমমন্ত্রীর
    • এনসিপির সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ সোমবার
    • নাশকতা ও সন্ত্রাস দমনে শিল্পাঞ্চলসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার
    • মেসির আয় ২.৮৩ কোটি ডলার
    • আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক
    • পাকিস্তানে দারিদ্র্য কমানোর পরিস্থিতির অবনতি!
    • জাপানে ভারী তুষারপাতে আটকা ১৫০০ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন কয়েকশ পরিবার
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    22 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব

    ‘রকস্টার’–এর টিজারে এ কোন শাকিব

    ReporterBy Reporter5 May, 2026 বিনোদন No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : দিন কয়েক আগে যখন অ্যানিমেশন টিজার আসে, তখনই ঘোষণা ছিল, অফিশিয়াল টিজার আসছে। অবশেষে আজ সন্ধ্যা ৭টার দিকে শাকিব খান ও চরকির ইউটিউব চ্যানেলে এসেছে ‘রকস্টার’–এর টিজার। ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে উঠে এসেছে এক রকস্টারের উত্থান–পতনের গল্প।

    এর আগের ছবিটির অফিশিয়াল পোস্টার প্রকাশের সময়ই শাকিবের লুক নিয়ে আলোচনা হয়। এবার টিজারে পাওয়া গেল তাঁর নতুন লুকের বিস্তারিত। কয়েক কয়েক বছরে ‘তুফান’, ‘বরবাদ’ থেকে ‘তাণ্ডব’–এ নিজেকে নিয়ে নতুন নতুন নিরীক্ষা করেছেন শাকিব। এবার আর অ্যাকশন তারকা বা গ্যাংস্টার নন, এবার তাঁকে পাওয়া গেল সংগীতশিল্পী হিসেবে।

    টিজার দেখে বোঝা গেছে, সিনেমাটির জন্য ওজন ঝরিয়েছেন শাকিব। চুলের কাটেও এসেছে বৈচিত্র্য। টিজারে কয়েকটি লুকে দেখা গেছে শাকিবকে। আর অ্যানিমেশন টিজারের সেই গান ‘আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও এই নীল আকাশে…’ বেজেছে।

    ছবিতে শাকিবের দুই নায়িকা সাবিলা নূর ও তানজিয়া জামান মিথিলা। তবে টিজারে কাউকে দেখানো হয়নি। তবে দেখা গেছে তারিক আনাম খানকে।

    আজমান রুশো পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে পবিত্র ঈদুল আজহায়। সিনেমার সব কটি গানের কথা ও সুর করেছেন আহমেদ হাসান সানি, যিনি নিজেও কণ্ঠ দেবেন। এ ছাড়া সংগীত পরিচালনায় আছেন জাহিদ নিরব। সান মোশন পিকচার প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন নুসরাত মাটি। সংলাপ লিখেছেন আয়মান আসিব স্বাধীন ও সামিউল ভূঁইয়া।

    টিজারের শেষ জানানো হয়েছে, এটা স্রেফ জ্যামিং আরও একটি টিজার আসছে!

    Reporter

    Keep Reading

    হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী জ্যোতি কারাগারে

    ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

    দ্বন্দ্ব পেরিয়ে বন্ধুত্ব: সালমান বললেন ‘অনেক দিন ধরেই সবকিছু ঠিকঠাক চলছে’

    এআই দিয়ে বানোয়াট কনটেন্ট তৈরি বিনোদন নয়, অপরাধ: মেহজাবীন

    বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

    ‘জেন-জি প্রজন্মের সবচেয়ে বয়স্ক সদস্য সাইফ’, কেন এমনটা শুনতে হলো অভিনেতাকে

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.