Close Menu
    What's Hot

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    27 November, 2026

    ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    27 November, 2026

    সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান

    27 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান
    • ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা
    • সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান
    • যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব
    • সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না ৯ ঘণ্টা বিদ্যুৎ
    • আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী
    • ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী
    • ট্রেলার প্রকাশের আগেই শাহরুখের ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

    সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন

    MisuBy Misu26 November, 2026 জাতীয় No Comments3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সরকারি আবাসন পরিদপ্তরের আওতাধীন বিভিন্ন এলাকায় খালি থাকা বাসা ও ফ্ল্যাট অনলাইন পদ্ধতিতে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

    এ লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি আবাসন পরিদপ্তর। আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

    সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত যোগ্যতা ও প্রাধিকার অনুযায়ী বিভিন্ন শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী মূল বেতন কমপক্ষে ৪৬ হাজার ৯৭০ টাকা, তাদের জন্য এফ-শ্রেণির বাসা বরাদ্দের সুযোগ রয়েছে। এসব বাসার মধ্যে আজিমপুর, ইস্কাটন, ধানমন্ডি ও মিরপুর এলাকার বিভিন্ন আবাসিক ভবনের ফ্ল্যাট রয়েছে।

    এছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তা, যাদের মূল বেতন কমপক্ষে ৩৫ হাজার ৫০০ টাকা, তাদের জন্য ই-শ্রেণির বাসা বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে। শাহজাহানপুর, সোবহানবাগ, মোহাম্মদপুর, মিরপুরের ন্যাম গার্ডেন, মিরপুর সেকশন-৬ ও পাইকপাড়া এলাকায় এসব বাসা রয়েছে।

    এক্ষেত্রে ১০ম গ্রেড বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের ই-শ্রেণির ন্যূনতম প্রাপ্যতার ওপর ভাড়া কর্তনের শর্তে আবেদনের সুযোগ রাখা হয়েছে।

    অন্যদিকে, সপ্তম, অষ্টম ও নবম গ্রেডের কর্মকর্তাদের জন্য ডি-১ শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে। এক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ন্যূনতম মূল বেতন ২২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শাহজাহানপুর ও গ্রিন রোড এলাকায় এ শ্রেণির বাসা রয়েছে।

    বিজ্ঞপ্তিতে অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। ন্যূনতম নবম গ্রেডের স্থায়ী বা সাবস্ট্যানটিভ পদধারী কর্মকর্তাদের জন্য পূর্ণ ভাড়ায় ইস্কাটনের সরকারি অফিসার্স হাউজ (জিওএইচ), বেইলি স্কয়ার ও বেইলি ব্যাচেলর হোস্টেলে বিভিন্ন আকারের বাসা বরাদ্দ দেওয়া হবে।

    এছাড়া ষষ্ঠ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তাদের জন্য সার্কিট হাউজ রোড এলাকায় পূর্ণ ভাড়ায় বাসা বরাদ্দের সুযোগ রয়েছে।

    নির্ধারিত ভাড়ায় নিউ সার্কিট হাউজ, জিওএইচ গ্রিন রোড, ইলিশিয়াম, পুরাতন সার্কিট হাউজ ও বেইলি স্কয়ার এলাকায়ও অস্থায়ী শ্রেণির বাসা বরাদ্দ দেওয়া হবে।

    পাশাপাশি ১২ থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের জন্য গ্রিন রোডে একক আসনের আবাসন সুবিধা রাখা হয়েছে।

    এছাড়া পরিত্যক্ত শ্রেণির এফ, ডি এবং বি শ্রেণির বাসা এবং মিরপুর-৬-এর শিয়ালবাড়ি এলাকায় বি-শ্রেণির একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য বিজ্ঞপ্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    পরিত্যক্ত এফ শ্রেণির বাসার জন্য পঞ্চম বা তদূর্ধ্ব গ্রেড, ডি শ্রেণির জন্য ১০ম থেকে ১২তম গ্রেড এবং বি শ্রেণির জন্য ১৬তম থেকে ১৮তম গ্রেডের কর্মচারীদের আবেদনের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে।

    আবেদনের শর্তে বলা হয়েছে, বাসা বরাদ্দের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসরণ করতে হবে। কেউ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী তথ্য দিলে তার আবেদন বাতিল বলে গণ্য হবে।

    অনলাইনে আবেদন করার সময় সংশ্লিষ্ট তথ্যের প্রমাণক সংযুক্ত করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ অথবা যথাযথ প্রমাণক ছাড়া দাখিল করা আবেদন বিবেচনা করা হবে না।

    পরিদপ্তর জানিয়েছে, প্রতিটি বিজ্ঞপ্তির কার্যক্রম শেষে পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগপর্যন্ত অনলাইনে প্রাপ্ত জ্যেষ্ঠতার ভিত্তিতে একটি অপেক্ষমাণ তালিকা সংরক্ষণ করা হবে।

    কোনো কর্মকর্তা বরাদ্দ পাওয়া বাসার দখল গ্রহণ না করলে অথবা পরবর্তী বিজ্ঞপ্তিতে নতুন বাসা বরাদ্দ পেয়ে আগের বাসাটি ছেড়ে দেওয়ার কথা জানালে অপেক্ষমাণ তালিকা থেকে আগের বাসাটি বরাদ্দ দেওয়া হবে।

    কোনো কর্মকর্তা বা কর্মচারী পরপর দু’বার বাসা বরাদ্দ পাওয়ার পরও দখল গ্রহণ না করলে পরবর্তী ছয়টি অনলাইন বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের জন্য আবেদন করতে পারবেন না।

    একইভাবে, আগের বিজ্ঞপ্তিতে বাসা বরাদ্দের সুপারিশ পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির ফল প্রকাশের আগেই নির্ধারিত সময়ের মধ্যে দখল গ্রহণ না করলে বরাদ্দ বাতিল হতে পারে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন আবেদনকারী একটি বিজ্ঞপ্তিতে সর্বোচ্চ তিনটি বাসার জন্য আবেদন করতে পারবেন। বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিকে বরাদ্দ পাওয়ার ১০ দিনের মধ্যে অথবা বরাদ্দপত্রে উল্লিখিত নির্ধারিত তারিখের মধ্যে বাসার দখল গ্রহণ করতে হবে। অন্যথায় বরাদ্দ বাতিলযোগ্য হবে।

    ইতোপূর্বে হার্ডকপি বা ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করেও যারা বাসা বরাদ্দ পাননি, তারাও এবার অনলাইনে আবেদন করতে পারবেন।

    আবেদনকারীদের গ্রেডগত যোগ্যতার প্রমাণক বরাদ্দপত্র গ্রহণের সময় আবশ্যিকভাবে দাখিল করতে হবে।

    বাসা বরাদ্দসংক্রান্ত তথ্য ও আবেদনের বিষয়ে প্রয়োজনে সরকারি আবাসন পরিদপ্তরের সহকারী পরিচালকের সঙ্গে ০১৩০৪২৪০৩২১ অথবা ০১৭১০০৬৮১৩৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

    Misu
    • Website

    Keep Reading

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    শিশুদের প্রতি পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা প্রধানমন্ত্রীর

    গঙ্গার পানি চুক্তি নিয়ে দু’বার চিঠি দিলেও উত্তর দেয়নি ভারত

    রাজধানী ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

    রাজধানীর চাপ কমাতে কেরানীগঞ্জে গড়ে উঠছে বিকল্প নগরী

    লাহোরে ঐতিহাসিক মিনার-ই-পাকিস্তান পরিদর্শন করলেন স্পিকার

    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Editors Picks
    Latest Posts

    Subscribe to News

    Get the latest sports news from NewsSite about world, sports and politics.

    Advertisement
    Demo

    প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
    ফোন নাম্বারঃ+880 1325405711
    মেইলঃ deshbarta@gmail.com

     

    সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

    © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

    Type above and press Enter to search. Press Esc to cancel.