Close Menu
    What's Hot

    প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

    23 November, 2026

    এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা

    23 November, 2026

    দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

    23 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা
    • এবার পাল্টা মানহানির মামলা করলেন তানজিন তিশা
    • দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি
    • বঙ্গোপসাগরে লঘুচাপ, শীত ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের
    • সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর
    • দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
    • ইরান যুদ্ধের অবসান ঘটাতে চান যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটরা: হাকিম জেফরিস
    • গুলিকাণ্ডের পর বিশেষ পোশাকে মঞ্চে টাইগার শ্রফ
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    23 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ

    ২৪০ টন খাদ্য সহায়তা নিয়ে কুয়েতের পাশে বাংলাদেশ

    ReporterBy Reporter25 May, 2026 জাতীয় No Comments2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতার প্রেক্ষাপটে কূটনৈতিক ও মানবিক সহমর্মিতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতীক হিসেবে কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা।

    রবিবার (২৪ মে) কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সহায়তার প্রতীকী হস্তান্তর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল-আহমাদ আল-সাবাহর হাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সহায়তার বার্তা তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    জানা গেছে, বাংলাদেশ থেকে মোট ২৪০ টন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী কয়েকটি ধাপে ফ্লাইটযোগে ২৫ মে থেকে কুয়েতে পাঠানো হবে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে চলমান উত্তেজনা ও সরবরাহ সংকট মোকাবিলায় এই সহায়তা কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

    এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর উদ্দেশে একটি বিশেষ বার্তাও হস্তান্তর করা হয়। বার্তায় কুয়েতের জনগণের শান্তি, নিরাপত্তা ও সমৃদ্ধি কামনার পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

    বাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মো. হুমায়ুন কবীর। এছাড়া কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন বিভিন্ন সরকারি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেন।

    দুই দেশের প্রতিনিধিদের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, খাদ্য নিরাপত্তা ও বিমান চলাচলসহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন খাত গুরুত্ব পায়। উভয় পক্ষই দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিস্তৃত ও কার্যকর করার বিষয়ে একমত হয়।

    কূটনৈতিক বিশ্লেষকদের মতে, সংকটময় সময়ে বন্ধুত্বপূর্ণ দেশের পাশে দাঁড়ানোর মাধ্যমে বাংলাদেশ মানবিক সহায়তা ও আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিয়েছে।

    Reporter

      Keep Reading

      দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতি

      সাবেক শিক্ষামন্ত্রী নাহিদের জামিন নামঞ্জুর

      দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

      শিকাগোতে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ

      খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

      দেশ ধ্বংস রাজনীতি নয় সন্ত্রাস, এদের রুখতে হবে

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.