Close Menu
    What's Hot

    নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের

    27 November, 2026

    তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান

    27 November, 2026

    ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা

    27 November, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের
    • তত্ত্বাবধায়ক সরকারের মতো গণভোটের রায় মানতেও বিএনপি বাধ্য হবে: ডা. শফিকুর রহমান
    • ন্যাটোর সঙ্গে পারমাণবিক যুদ্ধ ঘনিয়ে আসছে, রুশ কূটনীতিকের সতর্কবার্তা
    • সোহরাওয়ার্দীতে ১ ডিসেম্বর বিএনপির বিজয় দিবসের মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান
    • যাচাই ছাড়া সংবাদ প্রচার নয়, সাংবাদিকদের সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব
    • সুনামগঞ্জের যেসব এলাকায় থাকবে না ৯ ঘণ্টা বিদ্যুৎ
    • আওয়ামী নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন হাসিনা: রিজভী
    • ফ্যাসিবাদবিরোধী ঐক্য আবার গড়ে তুলব: স্বরাষ্ট্রমন্ত্রী
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    Facebook X (Twitter) Instagram
    দেশ বার্তাদেশ বার্তা
    Subscribe
    27 November, 2026
    • সর্বশেষ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • সারাদেশ
    • রাজনীতি
    • অর্থনীতি
    • বিনোদন
    • ধর্ম
    • খেলাধুলা
    • অন্যান্য
      • মন্ত্রণালয়
      • অপরাধ ও দুর্নীতি
      • আবহাওয়া ও পরিবেশ
      • শিক্ষা
      • কৃষি
      • রাজধানী
      • স্বাস্থ্য
    দেশ বার্তাদেশ বার্তা
    Home » নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের

    নিষেধাজ্ঞা দিয়েও পাকিস্তানি নাটক থেকে দূরে রাখা যাচ্ছে না ভারতীয়দের

    ReporterBy Reporter27 November, 2026 বিনোদন No Comments6 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিনোদন ডেস্ক : নয়াদিল্লিভিত্তিক সাংস্কৃতিক উদ্যোক্তা ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি ভারতের রাজধানীতে পাকিস্তানি প্রেমের নাটক ‘দার-এ-নিজাত’-এর (Dar-e-Nijaat) একটি প্রদর্শনীর আয়োজন করে অবাক হয়ে যান। সর্বোচ্চ ৪৫ জনকে নিয়ে ব্যক্তিগতভাবে এই আয়োজন করার কথা ছিল। কিন্তু এতে অংশ নিতে ৭০০ জনের বেশি মানুষ তার কাছে অনুরোধ জানান।

    অন্যান্য পাকিস্তানি অনুষ্ঠান এবং গানের মতো ‘দার-এ-নিজাত’ ধারাবাহিক নাটকও (drama series) ভারতে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও প্রতি সপ্তাহান্তে ভারতীয় দর্শকরা ইনস্টাগ্রামে জড়ো হন, নাটকের বিভিন্ন দৃশ্য আদান-প্রদান করেন, পর্বগুলো নিয়ে আলোচনা করেন এবং এর প্রধান চরিত্র আবু বকরকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

    অনলাইনের বাইরেও দেশের বিভিন্ন প্রান্তে একসঙ্গে নাটক দেখার আয়োজন ও দলবদ্ধ প্রদর্শনী হচ্ছে। নাটকটির গল্প জারিয়াব নামের এক তরুণী, তার ছোটবেলার প্রেম জামিল এবং পরবর্তী সময়ে জারিয়াবের জীবনের শূন্যতা পূরণ করতে আসা আবু বকরকে ঘিরে। ভারতের বিভিন্ন শহরে নাটকটি নিয়ে উন্মাদনা ছড়িয়ে পড়ায় পুলিশকে ‘ইঁদুর-বিড়াল’ খেলায় নামতে হয়েছে।

    দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে আসন্ন সপ্তাহান্তে অন্তত দুটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে এসব আয়োজনের প্রচারণার পোস্টার কর্তৃপক্ষের নজরে আসার পর প্রদর্শনী দুটি বাতিল করা হয়েছে। কিন্তু এসব কঠোর পদক্ষেপেও নাটকটির আকর্ষণ কমেনি।

    ভক্তদের বিভিন্ন পেজ ও মন্তব্যের ঘরে বারবার উঠে আসছে একটি বাক্য, যা নাটকটি নিয়ে উন্মাদনার প্রতীক হয়ে উঠেছে—‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ (আমরা ধৈর্যের ফল চাই না, আবু বকরকে চাই)।

    এটি একটি পরিচিত উর্দু প্রবাদকে মজার ছলে বদলে বলা হয়েছে। একই সঙ্গে এটি পাকিস্তানি এক কাল্পনিক পুরুষ চরিত্রের প্রতি ভারতীয় দর্শকদের ভালোবাসার প্রকাশ।

    বেঙ্গালুরুর এক ভক্ত রাখশান্দা মুজিব বলেন, ‘আমরা সবাই একজন আবু বকরের অপেক্ষায় ছিলাম। সে এতটাই সহমর্মী যে আমি তাকে নিয়ে মুগ্ধতায় ডুবে আছি। আজকাল বেশির ভাগ পুরুষের মধ্যেই এই গুণটির অভাব রয়েছে।’

    তবে ‘দার-এ-নিজাত’ নিয়ে এই উচ্ছ্বাস আরও ব্যাপক আগ্রহের সর্বশেষ প্রকাশ মাত্র। পাকিস্তানি বিনোদন নিজেদের পর্দা থেকে দূরে রাখার ভারতের চেষ্টা সেই আগ্রহ কমাতে খুব একটা কাজে আসেনি।

    সুফিয়ান খান বলেন, ‘ভারতীয়রা ইনস্টাগ্রামে পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না, স্পটিফাইয়ে পাকিস্তানি গান শুনতে পারেন না কিংবা ভিপিএন বা প্রক্সি ছাড়া ইউটিউবে পাকিস্তানি নাটক দেখতে পারেন না।’

    তবে অনেকের কাছে নিষিদ্ধ পাকিস্তানি সংস্কৃতির আকর্ষণ এতটাই প্রবল যে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার ঝুঁকি নিতেও তারা প্রস্তুত।

    নিষেধাজ্ঞা
    একাধিক যুদ্ধ ও প্রায় অব্যাহত উত্তেজনা সত্ত্বেও ভারত ও পাকিস্তান কয়েক দশক ধরে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ দিয়ে এসেছে। যদিও দুই দেশই বিভিন্ন সময়ে বিধিনিষেধ আরোপ করেছে।

    তবে গত এক দশকে ভারতে পাকিস্তানি শিল্পীদের কাজ করা বা পরিবেশনার ওপর অনানুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরও জোরালো হয়েছে। এ সময়ে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার পাকিস্তানের সঙ্গে সব ধরনের যোগাযোগ ক্রমেই সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে এনেছে।

    ২০২৫ সালের এপ্রিলে পরিস্থিতি নতুন মোড় নেয়। ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ কোনো ধরনের সম্পৃক্ততার কথা অস্বীকার করে। এরপর যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আগে প্রতিবেশী দেশ দুটি চার দিনের তীব্র যুদ্ধে জড়ায়।

    এর পর থেকে ইউটিউবসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাকিস্তানের সব গান, সিনেমা ও নাটক নিষিদ্ধ করেছে ভারত। এই সিদ্ধান্তের কারণ হিসেবে জাতীয় নিরাপত্তার কথা জানিয়েছে দেশটি। চলতি সপ্তাহে নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম অনুষ্ঠানটি ভারতে দেখার সুযোগ বন্ধ করার দাবি জানিয়েছে ভারত।

    ২০১৬ সালে চীনও কোরীয় জনপ্রিয় সংস্কৃতির ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছিল। সেই নিষেধাজ্ঞা প্রায় এক দশক কার্যকর ছিল। তবে ভারতের চেষ্টা ব্যর্থ হচ্ছে বলেই মনে হচ্ছে।

    এর কারণ হলো, নিয়ন্ত্রণ কোথায় রয়েছে। চীন তার নাগরিকদের ব্যবহৃত প্ল্যাটফর্মগুলো নিয়ন্ত্রণ করে। কিন্তু ইউটিউবের ওপর ভারতের নিয়ন্ত্রণ নেই। ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, সরকার বিভিন্ন প্ল্যাটফর্মকে কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। এসব নির্দেশ সাধারণত গোপন রাখা হয়। কার্যত ইউটিউব ভারতে থাকা ব্যবহারকারীদের জন্য পাকিস্তানি চ্যানেলগুলো ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বন্ধ করে দিয়েছে।

    তবে ভৌগোলিক অবস্থানভিত্তিক নিষেধাজ্ঞা একটি প্ল্যাটফর্মের ওপর কার্যকর হয়, দর্শকের ওপর নয়। ভিপিএন ব্যবহার করলে দর্শকের অবস্থান অন্য জায়গায় বলে প্রতীয়মান হয়। এভাবে কেউ নাটক ডাউনলোড করলে ভারতের ভেতরে থাকা কোনো অ্যাকাউন্ট থেকে সেটি আবার আপলোড করতে পারেন।

    পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের (Top10VPN) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে পাকিস্তানি কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দেয়ার দিন ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়ে যায়। প্রতিষ্ঠানটির মতে, দুই দেশের সরকার পরস্পরের অনলাইন কনটেন্ট বন্ধ করে দেয়ার সঙ্গে এই বৃদ্ধির সম্পর্ক রয়েছে।

    ভালোবাসা
    ভারতে ডাউনলোড করা এসব ভিপিএন ‘দার-এ-নিজাত’-এর সম্প্রচারকারী প্রতিষ্ঠান এআরওয়াই ডিজিটালের মতো পাকিস্তানি চ্যানেলগুলোর জন্য ব্যবসায়িক সুফল বয়ে আনছে।

    এআরওয়াই এন্টারটেইনমেন্টের প্রধান জারজিস সেজা বলেন, ‘পাকিস্তানি চ্যানেলগুলোর মোট ভিউয়ের ৩০ থেকে ৩৫ শতাংশ আসে ভারতীয় দর্শকদের কাছ থেকে। বর্তমান যুগে আপনি কনটেন্ট দেখার সুযোগ কঠিন করে তুলতে পারেন, কিন্তু তা বন্ধ করতে পারবেন না।’

    সেজার এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করা কঠিন। ২০২২ সালের নাটক ‘তেরে বিন’ এবং ২০২৪ সালের ধারাবাহিক ‘কাভি ম্যায় কাভি তুম’ও ভারতে ব্যাপক জনপ্রিয় ছিল। পাকিস্তানি পরিচালক মেহরিন জব্বার জানান, তার ‘ডক্টর বহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’-এর মতো ধারাবাহিক নিয়ে ভারতের দর্শকরা তাকে বার্তা পাঠান।

    তাহলে ভারতীয় দর্শকদের কাছে এসব নাটক এত জনপ্রিয় হওয়ার কারণ কী?

    ভারত ও পাকিস্তানের সাংস্কৃতিক মিলের কারণে পাকিস্তানি নাটকে দেখানো অনেক কিছুর সঙ্গেই সীমান্তের ওপারের মানুষ সহজে নিজেদের মেলাতে পারেন। সেজা আরও বলেন, পাকিস্তানের বিনোদনশিল্পে নির্মাণের মানও বেড়েছে।

    তিনি বলেন, ‘বছরের পর বছর ধরে আমাদের কনটেন্ট অনেক শক্তিশালী হয়েছে। এগুলো বাস্তবসম্মত, বাস্তবতার সঙ্গে যুক্ত, চিন্তার খোরাক জোগায় এবং দর্শকরা নিজেদের জীবনের সঙ্গে মেলাতে পারেন।’

    তবে সুফিয়ান খানের মতে, ভারতে ‘দার-এ-নিজাত’-এর মতো নাটকের দর্শক পাওয়ার আরও একটি কারণ রয়েছে। ভারতীয় নাটক ও সিনেমায় প্রায়ই মুসলিম চরিত্রগুলোকে বাঁধাধরা ছাঁচে উপস্থাপন করা হয়।

    বিপরীতে, তার মতে, ‘দার-এ-নিজাত’-এর আকর্ষণের একটি কারণ হলো, ‘এতে ইসলামকে ভীতিকর কিংবা বলিউডের মতো চোখে সুরমা ও মাথায় নামাজের টুপি পরিয়ে লোকদেখানোভাবে উপস্থাপন করা হয়নি। বরং ইসলামকে ব্যতিক্রমীভাবে এমন এক সতেজ, বিচার করার প্রবণতামুক্ত ও অন্তর্ভুক্তিমূলক রূপে তুলে ধরা হয়েছে, যেখানে সব ধর্মীয় আচার বিনয়ের সঙ্গে পালন করা হয়।’

    ভবিষ্যৎ
    যুদ্ধকালীন রাজনীতিতে সংস্কৃতি অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়, কারণ এটি শত্রুকেও পরিচিত করে তোলে। তবে প্রযুক্তি পুরো সমাজকে বিচ্ছিন্ন করে রাখা সরকারের জন্য আরও কঠিন করে দিয়েছে।

    দিল্লির নীতি বিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মা বলেন, ‘গত কয়েক বছরে বিপুলসংখ্যক ভারতীয় পাকিস্তানি টেলিভিশন অনুষ্ঠান দেখছেন, গান শুনছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের কনটেন্ট দেখছেন। সংস্কৃতি ও তা উপভোগের সুযোগ সবার জন্য উন্মুক্ত হয়েছে। এর ফলে বাঁধাধরা ধারণাগুলো ভেঙে যাচ্ছে।’

    তিনি আরও বলেন, ‘আগে সীমান্তের ওপারে থাকা আমাদের ভাই-বোনদের সম্পর্কে আমরা খুব বেশি জানতাম না। তারাও আমাদের সম্পর্কে খুব বেশি জানতেন না।’

    উদাহরণ হিসেবে বলা যায়, পাকিস্তানি অভিনেত্রী ও সংগীতশিল্পী হানিয়া আমের তার গানের জন্য ভারতে জনপ্রিয়। তার সাম্প্রতিক গান ‘পাবলো’তে রয়েছেন ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত।

    ভার্মা বলেন, ‘আমরা সবাই তার গান শুনছি। কে এমনটা ভেবেছিল?’

    পাকিস্তানে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়া বলেন, ভারত যে ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা খুব কম ক্ষেত্রেই কার্যকর হয়।

    তিনি বলেন, ‘প্রযুক্তি বদলায়। এটি সীমান্ত ও নিষেধাজ্ঞা উভয়ের গুরুত্ব কমিয়ে দেয়। সরকার নিষেধাজ্ঞা আরোপ করে, কারণ সংস্কৃতি দৃশ্যমান এবং এর ওপর বিধিনিষেধ আরোপ করা সহজ। পাকিস্তানও একই কাজ করেছে। সেখানে কয়েক দশক ধরে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ছিল।’

    তবে ভারতে পাকিস্তানি অনুষ্ঠানের মতোই পাকিস্তানে পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউড ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

    বিসারিয়া বলেন, ‘দুই দেশ চেয়েছে কি না, তা নির্বিশেষে ভারত ও পাকিস্তানের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সংস্কৃতি দুই দেশকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছে।’

    আর ‘দার-এ-নিজাত’ দেখিয়ে দিচ্ছে, সংস্কৃতি এখনও সেই ভূমিকা পালন করে চলেছে।

    Reporter

      Keep Reading

      ট্রেলার প্রকাশের আগেই শাহরুখের ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা

      মিমি চক্রবর্তীর আইনি বিয়ে সম্পন্ন

      অনন্ত আম্বানির সঙ্গে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, কনটেন্ট ক্রিয়েটরকে শাহরুখের আইনি নোটিশ

      তিন দেশ, তিন প্রজন্মের প্রেমের গল্প নিয়ে প্রথমবার নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ

      এবার দীপিকার পাশে দাঁড়ালেন করণ জোহর

      মিস ইউনিভার্সের মঞ্চ থেকে যে কারণে ছিটকে গেছেন মাহি

      Add A Comment
      Leave A Reply Cancel Reply

      Editors Picks
      Latest Posts

      Subscribe to News

      Get the latest sports news from NewsSite about world, sports and politics.

      Advertisement
      Demo

      প্রকাশক ও সম্পাদকঃ মোঃ নজরুল ইসলাম
      ফোন নাম্বারঃ+880 1325405711
      মেইলঃ deshbarta@gmail.com

       

      সম্পাদকীয় ও বার্তা কার্যালয়ঃ রোড নং ৪, বাড়ি নং ৭৮ ব্লক এ নিকেতন গুলশান ১

      © 2026 ThemeSphere. Designed by Md. Robin Mia.

      Type above and press Enter to search. Press Esc to cancel.